বিএনপি'র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, এদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে, তবে জাতীয়বাদী দল বিএনপি
থাকা অবস্থায় দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী টিকে থাকবে না। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ- ২ নির্বাচনী এলাকার উপজেলার কামারখাড়া ইউনিয়নে
বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি'র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও তৃণমূল পর্যায়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য বাস্তবায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্রকারীকে প্রতিহত করার আহবান জানিয়েছেন তিনি।
মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের নেতা হাজী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মিয়া, কেন্দ্রীয় নেতা মোঃ জাকির হোসেন খান, কামাল উদ্দিন আহমেদ বাঁধন, কে সোহেল রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু প্রমুখ।
এর আগে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলমগীর হোসেন সামি। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক
মো. খোরশেদ শিকদার।
মতামত