আপডেট : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে ওসি'র আলোচনা সভা

টঙ্গীবাড়ীতে নির্বাচন কালীন সময়ে সাংবাদিকদের করনীয় ও মাদক নির্মূল প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বুধবার বিকেলে প্রেসক্লাব কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু।
 
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, খান আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য শেখ রাসেল ফখরুদ্দিন, জাকির কাজি,বাবু হাওলাদার, এমআর খান মিলন, আলি আক্কাস,জেসমিন সুইটি,সাব্বির শেখ, সোহেল পোদ্দার,বিল্লাল মল্লিক প্রমুখ। 
 
আলোচনা সভায় ওসি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সংবাদ সংগ্রহ, গুজব ও অপপ্রচার এড়িয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ, নিরাপত্তা ঝুঁকি ও তথ্যপ্রাপ্তির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে ওসি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে ওসি'র আলোচনা সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে ওসি'র আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
টঙ্গীবাড়ীতে নির্বাচন কালীন সময়ে সাংবাদিকদের করনীয় ও মাদক নির্মূল প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বুধবার বিকেলে প্রেসক্লাব কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু।
 
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, খান আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য শেখ রাসেল ফখরুদ্দিন, জাকির কাজি,বাবু হাওলাদার, এমআর খান মিলন, আলি আক্কাস,জেসমিন সুইটি,সাব্বির শেখ, সোহেল পোদ্দার,বিল্লাল মল্লিক প্রমুখ। 
 
আলোচনা সভায় ওসি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সংবাদ সংগ্রহ, গুজব ও অপপ্রচার এড়িয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ, নিরাপত্তা ঝুঁকি ও তথ্যপ্রাপ্তির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে ওসি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত