মুন্সীগঞ্জের গজারিয়া-চরকিশোরগঞ্জ নৌরুটে ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে জনপ্রতি ৫ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ২০ টাকা ভাড়া বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করে গত ১ অক্টোবর থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিয়মিত যাত্রীরা। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে।
গজারিয়া ঘাট থেকে চরকিশোরগঞ্জ ফেরিঘাট পর্যন্ত নৌপথটি স্থানীয়দের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, শ্রমজীবীসহ প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষ এ নৌপথে পারাপার হন। ফলে জনপ্রতি ৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হলে প্রতিদিন বিপুল পরিমাণ বাড়তি অর্থ আদায়ের সুযোগ তৈরি হচ্ছে।
তবে এ নৌরুটে যাত্রীদের প্রশ্ন, জ্বালানি বাবদ যেখানে দৈনিক অতিরিক্ত ব্যয় প্রায় ৫০০ টাকা, সেখানে সর্বনিম্ন ১ হাজার যাত্রীর কাছ থেকে জনপ্রতি ৫ টাকা করে অতিরিক্ত আদায় হলে প্রতিদিন বাড়তি ৫ হাজার টাকা আদায় হবে। যাত্রী সংখ্যা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার হলে অতিরিক্ত আদায়ের পরিমাণ আরও বেড়ে যায়। এতে জ্বালানি ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ আদায়ের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের।
নিয়মিত যাত্রী আরিফ হোসেন বলেন, ভাড়া বাড়ানোর আগে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করা হয়নি। ঘাটে যাত্রী ওঠানামার জন্য পর্যাপ্ত ও নিরাপদ ব্যবস্থা নেই। অনেক সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করে ট্রলার পারাপার করা হয়। এর মধ্যে আবার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৫ টাকা নেওয়া হচ্ছে।
গজারিয়া উপজেলার একাধিক যাত্রী অভিযোগ করেন, ভাড়া বাড়ানোর আগে প্রশাসনের অনুমোদন কিংবা যাত্রীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কি না, সেটিও পরিষ্কার নয়। সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানো হলে এর চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়বে।
তাদের দাবি, ঘাটে নিরাপদ ওঠানামার ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং অনুমোদিত ভাড়া কার্যকর করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও তদন্ত করা দরকার।
এ বিষয়ে গজারিয়া খেয়াঘাটের ইজারাদার মো. রিপন মিয়া বলেন, আমরা গজারিয়া খেয়াঘাটের অংশে ভাড়া বৃদ্ধি করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঙ্গে কথা বলছিলাম, তিনিও ভাড়া বাড়াতে নিষেধ করেছেন।
অপরদিকে, চরকিশোরগঞ্জ খেয়াঘাটের ইজারাদার মো. শাহাদাত প্রধান বলেন, আমি তো ভাড়া বৃদ্ধি করিনি। যদি চরকিশোরগঞ্জ খেয়াঘাটের পক্ষ থেকে নেওয়া হয়ে থাকে, আমি তাদের সঙ্গে কথা বলব। ভাড়া বাড়ালে দুই পাশের খেয়াঘাটেই বাড়াতে হবে।
দুই ইজারাদারের বক্তব্যে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। একদিকে যাত্রীরা ১ অক্টোবর থেকে ২৫ টাকা করে ভাড়া দেওয়ার অভিযোগ করছেন, অন্যদিকে সংশ্লিষ্ট ইজারাদাররা ভাড়া বৃদ্ধির দায় স্বীকার করছেন না।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া এর মুঠোফোন একাধিক কল দিলে, কল রিসিভ করেনি। এছাড়াও হোয়াইট আপে খুদে বার্তা দিয়েও উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, ভাড়া বৃদ্ধি বিষয় আপনার কাছে জানলাম। যদি ডিজেলর দাম বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি করতে হয়। কত ভাড়া বৃদ্ধি হয়, আমি সমন্বয় করবো। কোন বারতি ভাড়া জনগণের উপর দেয়া যাবে না। প্রয়োজনে আমি ইনসেন্টিভ দেব।
এ অবস্থায় যাত্রীদের কাছ থেকে গজারিয়া-চরকিশোরগঞ্জ নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কে বা কার নির্দেশে হচ্ছে এবং এর বৈধতা কী তা খতিয়ে দেখার দাবি উঠেছে। সাধারণ যাত্রীদের স্বার্থে বিষয়টি তদন্ত করে অনুমোদিত ভাড়া নির্ধারণ ও তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত