মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সাক্ষাৎ করে ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছেন
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল। বুধবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব এবং আইইডিসিআর-এর প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
এফইটিপি ডা. আল্লামা ইসতেশানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ডেঙ্গু সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। এ সময় জেলা প্রশাসক প্রতিনিধি দলকে মুন্সীগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, হাসপাতালের প্রস্তুতি, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, হাসপাতাল চত্বরের পানি জমে থাকা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংস করা, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং জাতীয় গাইডলাইন ও প্রচলিত চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে চলতি বছরের মার্চ থেকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান”-এর আওতায় দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে।
আলোচনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বৃদ্ধি, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত