ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগ
ইদ্রাকপুর জিউস মন্দির এলাকার ময়লা-আবর্জনা অপসারণ
মুন্সীগঞ্জ পৌরসভায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার শহরের ইদ্রাকপুর জিউস মন্দির সংলগ্ন পুকুর ও পার্শ্ববর্তী সড়ক এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে
মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা বর্ণিত স্থানের ময়লা-আবর্জনা সংগ্রহ করে ট্রাক যোগে দ্রুততার সাথে বর্জ্য অপসারণ করছেন।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব উপস্থিত থেকে কার্যক্রমের তদারকি করেন। তাঁর উপস্থিতিতে কনজারভেন্সি টিমের সদস্যরা কমলা রঙের নিরাপত্তা ভেস্ট পরিধান করে ইদ্রাকপুর জিউস মন্দির এলাকার পুকুরের চারপাশ এবং সড়কের পাশে জমে থাকা বিশাল আবর্জনার স্তূপ পরিষ্কার করেন। অভিযানে মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তাগণ ও কনজারভেন্সি টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম জানিয়েছেন, পৌর কর্তৃপক্ষ শহরের অভ্যন্তরে ময়লা-আবর্জনার আধিক্য রয়েছে এমন স্পট চিহ্নিত করেছে। এই স্পটগুলো আবর্জনা মুক্ত করতে পৌরসভার ওয়ার্ড ভিত্তিক কনজারভেন্সি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু মশার প্রজনন ধ্বংস করতে এবং জনস্বাস্থ্য নিশ্চিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এই তিন মাসব্যাপী কর্মসূচি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। নাগরিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার এবং যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানানো হচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত