আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

তেতৈতলা মেঘনা ফেরি ঘাট: হুইসেলের শব্দ থেমে গেছে, স্মৃতি রয়ে গেছে এক সময়ের ব্যস্ততম জনপদ

এক সময়ের কর্মচঞ্চল মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা মেঘনা ঘাট এখন প্রায় পরিত্যক্ত। ষাটের দশক থেকে দীর্ঘ সময় ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান পথ ছিল তেতৈতলা মেঘনা ঘাট।
 
লঞ্চ ও ফেরির হুইসেল, যাত্রী ও যানবাহনের ভিড়, হকারদের হাঁকডাক সব মিলিয়ে দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকত এই ঘাট এলাকা। ফেরি পারাপারের অপেক্ষায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি ছিল নিত্যদিনের দৃশ্য। ঘাটকে ঘিরে গড়ে উঠেছিল অসংখ্য ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান। বহু পরিবারের জীবিকা নির্ভর করত এই ঘাটকে কেন্দ্র করে।
 
কিন্তু সময়ের পরিবর্তন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এক সময়ের ব্যস্ততম মেঘনা ঘাট আজ প্রায় নিস্তব্ধ। কোলাহলহীন এই ঘাট এখন শুধু অতীতের স্মৃতি বহন করে চলছে।
 
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর ঘাটে মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর একটি টার্মিনাল নোঙর করা রয়েছে। টার্মিনালের পাশেই একটি পুরোনো জেটি পড়ে আছে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায়। কাঠের পাটাতন গুলো ক্ষয়ে গেছে, চারপাশে জমে থাকা ময়লার স্তূপ এবং পরিত্যক্ত অবকাঠামো পুরো এলাকাকে দিয়েছে অবহেলিত চিত্র। 
 
স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল হালিম (৭২) বলেন,একটা সময় ছিল, দিন-রাত মানুষে মানুষে ভরা থাকত মেঘনা ঘাট। ফেরির জন্য লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে থাকত কয়েক কিলোমিটার পর্যন্ত। এখন সবই ইতিহাস। আমি বেকারির রুটি বিক্রি করতাম। সেই আয় দিয়েই সংসার চলত। সেতু হওয়ার পর ঘাটের কাজ বন্ধ হয়ে গেলে আমাদের মতো অনেক পরিবারই বিপদে পড়ে।
 
স্থানীয় যুবক মিজানুর রহমান বলেন, আমরা ছোটবেলায় দেখেছি ঘাটে কী ভিড় হতো। এখন নতুন প্রজন্ম শুধু গল্পই শোনে। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু এই ঘাটের স্মৃতি ভোলার নয়। যদিও আজ আর সেই কর্মচাঞ্চল্য নেই, তবুও তেতৈতলা মেঘনা ঘাট অসংখ্য মানুষের স্মৃতিতে এখনো জীবন্ত। অনেকের শৈশব-কৈশোর, জীবিকা ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে এই ঘাটকে ঘিরে। সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন এলাকা থেকে মানুষ নদীর সৌন্দর্য উপভোগ করতে তেতৈতলা এলাকায় ঘুরতে আসেন।
 
স্থানীয়দের দাবি, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ঘাট এলাকার অবকাঠামো সংরক্ষণ বা পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে এটি পর্যটন কেন্দ্র বা স্মৃতিচিহ্ন হিসেবে গড়ে তোলা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তেতৈতলা মেঘনা ফেরি ঘাট: হুইসেলের শব্দ থেমে গেছে, স্মৃতি রয়ে গেছে এক সময়ের ব্যস্ততম জনপদ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তেতৈতলা মেঘনা ফেরি ঘাট: হুইসেলের শব্দ থেমে গেছে, স্মৃতি রয়ে গেছে এক সময়ের ব্যস্ততম জনপদ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
এক সময়ের কর্মচঞ্চল মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা মেঘনা ঘাট এখন প্রায় পরিত্যক্ত। ষাটের দশক থেকে দীর্ঘ সময় ধরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান পথ ছিল তেতৈতলা মেঘনা ঘাট।
 
লঞ্চ ও ফেরির হুইসেল, যাত্রী ও যানবাহনের ভিড়, হকারদের হাঁকডাক সব মিলিয়ে দিনভর কর্মচাঞ্চল্যে মুখর থাকত এই ঘাট এলাকা। ফেরি পারাপারের অপেক্ষায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি ছিল নিত্যদিনের দৃশ্য। ঘাটকে ঘিরে গড়ে উঠেছিল অসংখ্য ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান। বহু পরিবারের জীবিকা নির্ভর করত এই ঘাটকে কেন্দ্র করে।
 
কিন্তু সময়ের পরিবর্তন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এক সময়ের ব্যস্ততম মেঘনা ঘাট আজ প্রায় নিস্তব্ধ। কোলাহলহীন এই ঘাট এখন শুধু অতীতের স্মৃতি বহন করে চলছে।
 
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর ঘাটে মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর একটি টার্মিনাল নোঙর করা রয়েছে। টার্মিনালের পাশেই একটি পুরোনো জেটি পড়ে আছে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায়। কাঠের পাটাতন গুলো ক্ষয়ে গেছে, চারপাশে জমে থাকা ময়লার স্তূপ এবং পরিত্যক্ত অবকাঠামো পুরো এলাকাকে দিয়েছে অবহেলিত চিত্র। 
 
স্থানীয় প্রবীণ বাসিন্দা আব্দুল হালিম (৭২) বলেন,একটা সময় ছিল, দিন-রাত মানুষে মানুষে ভরা থাকত মেঘনা ঘাট। ফেরির জন্য লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে থাকত কয়েক কিলোমিটার পর্যন্ত। এখন সবই ইতিহাস। আমি বেকারির রুটি বিক্রি করতাম। সেই আয় দিয়েই সংসার চলত। সেতু হওয়ার পর ঘাটের কাজ বন্ধ হয়ে গেলে আমাদের মতো অনেক পরিবারই বিপদে পড়ে।
 
স্থানীয় যুবক মিজানুর রহমান বলেন, আমরা ছোটবেলায় দেখেছি ঘাটে কী ভিড় হতো। এখন নতুন প্রজন্ম শুধু গল্পই শোনে। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু এই ঘাটের স্মৃতি ভোলার নয়। যদিও আজ আর সেই কর্মচাঞ্চল্য নেই, তবুও তেতৈতলা মেঘনা ঘাট অসংখ্য মানুষের স্মৃতিতে এখনো জীবন্ত। অনেকের শৈশব-কৈশোর, জীবিকা ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে এই ঘাটকে ঘিরে। সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন এলাকা থেকে মানুষ নদীর সৌন্দর্য উপভোগ করতে তেতৈতলা এলাকায় ঘুরতে আসেন।
 
স্থানীয়দের দাবি, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ঘাট এলাকার অবকাঠামো সংরক্ষণ বা পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে এটি পর্যটন কেন্দ্র বা স্মৃতিচিহ্ন হিসেবে গড়ে তোলা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত