আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজদীখানে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দিনব্যাপী সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল বারী, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক হোসেন, সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন আচরণবিধি ও গণভোট পরিচালনা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটগ্রহণকারী কর্মকর্তারা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন আচরণবিধি, গণভোট পরিচালনার নিয়মাবলি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজদীখানে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজদীখানে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দিনব্যাপী সিরাজদীখান উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল বারী, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক হোসেন, সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন আচরণবিধি ও গণভোট পরিচালনা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভোটগ্রহণকারী কর্মকর্তারা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন আচরণবিধি, গণভোট পরিচালনার নিয়মাবলি এবং ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত