আপডেট : সোমবার, ২২ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দিঘিরপাড়ে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গণস্বাক্ষর করা ৪ দফা দাবী বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দাখিল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘীরপাড় এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দিয়েছেন দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ। রোববার (২১ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় এলাকার যুব সমাজ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রবীণ সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের স্বাক্ষর সংবলিত গণস্বাক্ষরপত্রও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে দিঘিরপাড় এলাকার ৪টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- দিঘিরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এবং জনসাধারণের যাতায়াত ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।

দিঘিরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; বরং পুরো এলাকার মানুষের প্রাণের দাবি। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে চার দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা। গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনও এ দাবিগুলোর প্রতি প্রতিফলিত হয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “দিঘিরপাড় এলাকার দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো আমি গুরুত্বের সঙ্গে নজরে রেখেছি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জেলা প্রশাসকের এ আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি দিঘিরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি নদীভাঙন রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিঘিরপাড়ে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গণস্বাক্ষর করা ৪ দফা দাবী বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দাখিল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দিঘিরপাড়ে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গণস্বাক্ষর করা ৪ দফা দাবী বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দাখিল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দিঘীরপাড় এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দিয়েছেন দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ। রোববার (২১ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় এলাকার যুব সমাজ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রবীণ সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের স্বাক্ষর সংবলিত গণস্বাক্ষরপত্রও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে দিঘিরপাড় এলাকার ৪টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- দিঘিরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এবং জনসাধারণের যাতায়াত ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।

দিঘিরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; বরং পুরো এলাকার মানুষের প্রাণের দাবি। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে চার দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা। গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনও এ দাবিগুলোর প্রতি প্রতিফলিত হয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “দিঘিরপাড় এলাকার দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো আমি গুরুত্বের সঙ্গে নজরে রেখেছি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জেলা প্রশাসকের এ আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি দিঘিরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি নদীভাঙন রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত