আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দিঘিরপাড়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান নেতা ওলিউল্লাহ খান

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. ওলিউল্লাহ খাঁনের নাম স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওলিউল্লাহ খাঁন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, পরিচ্ছন্নতা, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
 
ওলিউল্লাহ খাঁন বলেন, “আমি আগেও দিঘীরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এলাকার লোকজনের দাবীর কারনে দীর্ঘদিন পর আবার নিবাচনের প্রস্তুতি নিচ্ছি। এ ইউনিয়নের  ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলতে চাই। দিঘিরপাড় ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান হবে না সে যে বংশের যত প্রভাবশালী লোকই হোক না কেন। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন জনগণের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. ওলিউল্লাহ খাঁনের নামও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। আসা করি সে এবার বিপুল ভোটে জয়লাভ করবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনে যে প্রার্থীই বিজয়ী হোন না কেন, তিনি যেন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দিঘিরপাড় ইউনিয়নের মানুষের মৌলিক নাগরিক সেবা ও উন্নয়ন নিশ্চিত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিঘিরপাড়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান নেতা ওলিউল্লাহ খান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দিঘিরপাড়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান নেতা ওলিউল্লাহ খান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. ওলিউল্লাহ খাঁনের নাম স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা, টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওলিউল্লাহ খাঁন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, পরিচ্ছন্নতা, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
 
ওলিউল্লাহ খাঁন বলেন, “আমি আগেও দিঘীরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এলাকার লোকজনের দাবীর কারনে দীর্ঘদিন পর আবার নিবাচনের প্রস্তুতি নিচ্ছি। এ ইউনিয়নের  ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলতে চাই। দিঘিরপাড় ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান হবে না সে যে বংশের যত প্রভাবশালী লোকই হোক না কেন। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন জনগণের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. ওলিউল্লাহ খাঁনের নামও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে। আসা করি সে এবার বিপুল ভোটে জয়লাভ করবে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনে যে প্রার্থীই বিজয়ী হোন না কেন, তিনি যেন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দিঘিরপাড় ইউনিয়নের মানুষের মৌলিক নাগরিক সেবা ও উন্নয়ন নিশ্চিত করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত