আপডেট : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দিনে-রাতে ইলিশ নিধনে মেতে উঠেছে অসাধু জেলেরা পদ্মা-মেঘনার তীরে ভাসমান হাটে চলে বেচাকেনা

মা ইলিশ ও ইলিশের ডিম সংরক্ষণে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। তারা সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনে ও রাতে মা ইলিশ শিকারের মহোৎসবে মেতেছে। মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চলমান থাকলেও তারা নদী থেকে ফিরে গেলেই ইলিশ নিধনে মেতে উঠে অসাধু জেলেসহ একটি চক্র। ভোর রাতে, দুপুরের পর ও সন্ধ্যার পর থেকে -এই তিন সময়ে অসাধু জেলেরা মা- ইলিশ শিকারে মেতে উঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে নদীতে জেলেদের মাছ ধরার কর্মব্যস্ততা পাশাপাশি নদীর তীরে দুর দূরান্ত থেকে ইলিশ কিনতে আসা ক্রেতাদের আনাগোনা লক্ষ্য করা গেছে ইসমানিরচর ও কালীরচর গ্রামের মেঘনা নদীর তীরে। এছাড়া পদ্মা নদীর সদরের বাংলাবাজার, টঙ্গীবাড়ির দিঘিরপাড় ও হাসাইল ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় এবং লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মা তীরে, একই উপজেলার কুমারভোগ, সিংহেরহাটি, বেজগাঁও এবং শ্রীনগরের বাঘরা ও ভাগ্যকুল ইউনিয়নের পদ্মা তীরের চর এলাকায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কয়েকদফায় বসে ইলিশ বিক্রির ভাসমান হাট। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ ধরার পর এসব এলাকার নদীর তীরেই ভাসমান হাটে বিক্রি করছে মা ইলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনের অভিযান বেশি থাকে। দুপুর ১২টার পর নদী থেকে অভিযানকারী দল ঘটনাস্থল ত্যাগ করার পর এ সুযোগে ইলিশ শিকারে নামে জেলেরা। অথচ মা
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ হলেও তা
মানছে না অসাধু জেলেরা। নদীতে ঘুরে জেলেদের মাছ শিকারের দৃশ্য দেখে বোঝার উপায় নেই, দেশে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার মৌসম চলছে। নিষিদ্ধ এই সময়টাকে জেলেরা ইলিশ উৎসব মনে করছে।

স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদীর গজারিয়া ঘাট সংলগ্ন মাঝ নদী, সদরের চরঝাপটা, কালিরচর, কাউয়াদি এবং বকচর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে জেলেরা ইলিশ শিকার করছে। এছাড়া পদ্মা সেতুর উজানে লৌহজং-টঙ্গীবাড়ি পয়েন্টের সীমান্তবর্তী এলাকায় ও সিডারচর পয়েন্টের পদ্মা নদীতে শতাধিক নৌকা নিয়ে দিনরাত অবাধে মা ইলিশ নিধন চলছে। এছাড়া টঙ্গিবাড়ীর দিঘিরপাড় ও হাসাইল এলাকা সংলগ্ন পদ্মা নদীতেও ট্রলার দিয়ে ইলিশ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে এক ক্রেতা বলেন, গত সোমবার সদরের বাংলাবাজার ইউনিয়ন ঘেঁষা পদ্মা নদী তীর থেকে ইলিশ মাছ কিনে এনেছি। ওইখানে মেঘনা ও পদ্মা নদী থেকে ইলিশ ধরে জেলেরা বিক্রি করতে নিয়ে আসছেন। দাম মোটামুটি কম হওয়ায় অনেক ক্রেতা দুর দুরান্ত থেকে বাংলাবাজার গিয়ে মাছ কিনে নিচ্ছেন।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানিয়েছেন, এ বছর ইলিশ প্রজনন মৌসমে জেলা মৎস্য অধিদপ্তর থেকে মুন্সীগঞ্জ জেলায় ইলিশ শিকারে জড়িত জেলে পরিবারদের প্রতি ২৫ কেজি চাল দেওয়া হয়েছে। তারা নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার না করে এবং পরিবার চলতে পারে। তারপরও কতিপয় জেলে ইলিশ শিকার করছে বলে শুনেছি। তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে না পারে তা প্রতিরোধে মৎস্য কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড, আনসার, নৌ-পুলিশ প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিনে-রাতে ইলিশ নিধনে মেতে উঠেছে অসাধু জেলেরা পদ্মা-মেঘনার তীরে ভাসমান হাটে চলে বেচাকেনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দিনে-রাতে ইলিশ নিধনে মেতে উঠেছে অসাধু জেলেরা পদ্মা-মেঘনার তীরে ভাসমান হাটে চলে বেচাকেনা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত