আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: গজারিয়ায় মানববন্ধন ও ৭ দিনের আল্টিমেটাম

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের এক কর্মচারীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গজারিয়া উপজেলার সাংবাদিক সমাজ।
 
​সোমবার সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
​মানববন্ধনে দৈনিক আমার দেশ-এর গজারিয়া প্রতিনিধি মো. আমিরুল ইসলাম নয়ন বলেন, 'ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি ঘুষের টাকা গ্রহণ করছেন। সাংবাদিকরা সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। একজন চিহ্নিত ঘুষখোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সাহস পায় কীভাবে? তার খুঁটির জোর কোথায়? এই মিজান বছরের পর বছর ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। এই অসৎ কর্মচারীকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি দেব। হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ আমরা কলম বিরতিতে যাব।'
 
​দৈনিক দেশ রূপান্তর-এর গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ বলেন, 'অন্যায় করে ধরা পড়ার পরও তার দম্ভ কমেনি। আমরা জানতে চাই ঘুষখোর মিজান কি আইনের ঊর্ধ্বে? এখনো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? মিজানের মতো যারা প্রশাসনের বিভিন্ন পদে বসে অপকর্মের সাম্রাজ্য তৈরি করেছেন সাংবাদিক সমাজ লেখনীর মাধ্যমে সেই সাম্রাজ্য গুঁড়িয়ে দেবে। মিজানকে নেপথ্যে থেকে যারা তাকে সাহস জোগাচ্ছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। আমরা আগামী সাত দিনের মধ্যে মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
 
​মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জুয়েল দেওয়ান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিউদ্দিন আহমেদ, গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন, দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক বাংলার মো. সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ প্রমুখ।
 
​প্রসঙ্গতঃ গত ১০ মার্চ মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে বাংলাদেশ প্রতিদিন-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভি-র প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৪ মার্চ মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন মিজানুর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: গজারিয়ায় মানববন্ধন ও ৭ দিনের আল্টিমেটাম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: গজারিয়ায় মানববন্ধন ও ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের এক কর্মচারীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গজারিয়া উপজেলার সাংবাদিক সমাজ।
 
​সোমবার সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
​মানববন্ধনে দৈনিক আমার দেশ-এর গজারিয়া প্রতিনিধি মো. আমিরুল ইসলাম নয়ন বলেন, 'ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি ঘুষের টাকা গ্রহণ করছেন। সাংবাদিকরা সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। একজন চিহ্নিত ঘুষখোর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সাহস পায় কীভাবে? তার খুঁটির জোর কোথায়? এই মিজান বছরের পর বছর ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। এই অসৎ কর্মচারীকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি দেব। হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ আমরা কলম বিরতিতে যাব।'
 
​দৈনিক দেশ রূপান্তর-এর গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ বলেন, 'অন্যায় করে ধরা পড়ার পরও তার দম্ভ কমেনি। আমরা জানতে চাই ঘুষখোর মিজান কি আইনের ঊর্ধ্বে? এখনো কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? মিজানের মতো যারা প্রশাসনের বিভিন্ন পদে বসে অপকর্মের সাম্রাজ্য তৈরি করেছেন সাংবাদিক সমাজ লেখনীর মাধ্যমে সেই সাম্রাজ্য গুঁড়িয়ে দেবে। মিজানকে নেপথ্যে থেকে যারা তাকে সাহস জোগাচ্ছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। আমরা আগামী সাত দিনের মধ্যে মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
 
​মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জুয়েল দেওয়ান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিউদ্দিন আহমেদ, গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন, দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক বাংলার মো. সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ প্রমুখ।
 
​প্রসঙ্গতঃ গত ১০ মার্চ মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে বাংলাদেশ প্রতিদিন-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভি-র প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে ২৪ মার্চ মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন মিজানুর রহমান।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত