আপডেট : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিতে চাই-পুলিশ সুপার মেনহাজুল আলম

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন
 
বিশৃঙ্খলাকারীদের কোনো  অস্তিত্ব থাকতে দিবো না।

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
 
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমরা জাতির কাছে দায়বদ্ধ। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। বৃহস্পতিবার গজারিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
 
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,
আপনাদের আশ্বস্ত করতে চাই-আপনারা একা নন। আমরা প্রত্যেকে আপনাদের পাশে আছি। ভোটকেন্দ্রে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট, বিশৃঙ্খলাকারীদের কোনো অস্তিত্ব থাকতে দিবো না।
 
নিজস্ব প্রতিবেদক 
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেছেন,
শত চ্যালেঞ্জ উপেক্ষা করে দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচনের পর আমাদের ভূমিকা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন ও দৃঢ় প্রতিজ্ঞ। এবার দেশের ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার। বৃহস্পতিবার 
গজারিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
 
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। ভোট দেওয়ার প্রতি মানুষের যে আগ্রহ, আকাঙ্ক্ষা ও অদম্য উৎসাহ-তা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাই সেই প্রত্যাশা পূরণ করতে। 
 
পুলিশ সুপার বলেম, জনগণ যে আমানত আমাদের হাতে তুলে দেবে, সেই আমানতের কোনোভাবেই যেন খেয়ানত না হয়। তাদের দেওয়া প্রতিটি ভোট যথাযথভাবে গন্তব্যে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য আমাদের মধ্যে পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সময়ের স্বল্পতা বা কোনো ভুল বোঝাবুঝি যেন আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে-সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
 
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন 
 
আমাদের এখন ইতিহাসের অংশ  হওয়ার একটি বড় সুযোগ এসেছে
 
জুয়েল দেওয়ান, গজারিয়া 
 
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, আমাদের সামনে এখন ইতিহাসের অংশ হওয়ার একটি বড় সুযোগ এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আমরা সবাই মিলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করবো-ইনশাল্লাহ।
বৃহস্পতিবার গজারিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
 
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বলেন, আমরা প্রত্যেকে যে যার অবস্থানে রয়েছি, সেখান থেকেই আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারাই আমাদের প্রধান শক্তি, আমাদের মূল হাতিয়ার।
 
তিনি তার বক্তব্যে একটি উদাহরণ টেনে বলেন, আমি প্রতিটি ট্রেনিংয়েই একটি কথা বলেছি, আজও আবার বলছি,বিশ্বের সবচেয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্র হলো আটলান্টিক মহাসাগর। সেই মহাসাগরে একটি জাহাজ এক পাড় থেকে আরেক পাড়ে নিরাপদে পৌঁছাবে কিনা, তা নির্ভর করে কার ওপর? ক্যাপ্টেনের ওপর।
 
তিনি আরো বলেন, ক্যাপ্টেন যদি দক্ষ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী হন, তাহলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্র পেরিয়েও জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। ঠিক তেমনি আপনারাই হচ্ছেন নির্বাচনের ক্যাপ্টেন ভোটকেন্দ্রের ক্যাপ্টেন।আপনাদের নেতৃত্বেই আমরা প্রতিটি কেন্দ্র থেকে সফল ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করে ফিরতে পারবো। সুতরাং, আপনাদের নেতৃত্বই আমাদের সাফল্যের চাবিকাঠি।
 
প্রার্থীদের সবার প্রতি আমাদের  দৃষ্টিভঙ্গি সমান- ইউএনও
 
নিজস্ব প্রতিবেদক 
 
রিটার্নিং অফিসার আমাকে স্পষ্টভাবে বলেছেন, সোজা পথে চলতে, সিরাতাল মুস্তাকিমের পথেই চলবেন। সেই নির্দেশনা মাথায় রেখেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রশিক্ষণ কর্মশালার সভাপতির বক্তব্যে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান উপরোক্ত কথা বলেন।
 
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নির্দেশনার আলোকে আমরা দায়িত্ব পালন করছি উল্লেখ করেে ইউএনও বলেন, 
এখানে কোনো ধরনের সমস্যা নেই। দুই পক্ষই শক্তিশালী এবং দুটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। আমরা কাউকে বিশেষভাবে ভালো চোখে দেখি না, আবার কাউকে খারাপ চোখেও দেখি না-সবার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সমান।
 
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এখানে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিতে চাই-পুলিশ সুপার মেনহাজুল আলম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দেশবাসীকে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিতে চাই-পুলিশ সুপার মেনহাজুল আলম

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত