আপডেট : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দৈনিক মুন্সীগঞ্জের সময়'কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা (সাব হেড) কৃষি খাতে লক্ষ্যমাত্রা অর্জনই আমাদের মূল চ্যালেঞ্জ

কৃষি খাতে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অনিয়মিত আবহাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব কৃষি উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন। এ সময় কথা হয় দৈনিক মুন্সীগঞ্জের সময়'র এ প্রতিবেদকের সঙ্গে। 
 
জানতে চাইলে কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন বলেন, চলতি মৌসুমে ধান, গম, ভুট্টা, শাকসবজি ও বিভিন্ন অর্থকরী ফসলের জন্য নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অতিবৃষ্টি, খরা, সেচ সংকট এবং মাঠপর্যায়ের কিছু সীমাবদ্ধতার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
রিয়াসাত সাদাত হোসেন বলেন, কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদের সঙ্গে আরও সম্পৃক্ত করতে হবে। উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব।
 
তিনি আরও জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি নিয়মিত পরিদর্শন করছেন তিনি। মাঠপর্যায়ে গিয়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং রোগবালাই দমন, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের সরাসরি পরামর্শ দিচ্ছেন। এতে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি।
 
কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ প্রদান, রোগবালাই দমন কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রদর্শনী প্লটের মাধ্যমে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
 
কৃষি কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন,
“সব ধরনের প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও কৃষক ও কৃষি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় চলতি মৌসুমে নির্ধারিত কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।” এ সময় কৃষকরা সময়মতো সার ও বীজ সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সেচ সুবিধা আরও সম্প্রসারণের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক মুন্সীগঞ্জের সময়'কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা (সাব হেড) কৃষি খাতে লক্ষ্যমাত্রা অর্জনই আমাদের মূল চ্যালেঞ্জ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক মুন্সীগঞ্জের সময়'কে সদর উপজেলা কৃষি কর্মকর্তা (সাব হেড) কৃষি খাতে লক্ষ্যমাত্রা অর্জনই আমাদের মূল চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image
 
কৃষি খাতে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অনিয়মিত আবহাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব কৃষি উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন। এ সময় কথা হয় দৈনিক মুন্সীগঞ্জের সময়'র এ প্রতিবেদকের সঙ্গে। 
 
জানতে চাইলে কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন বলেন, চলতি মৌসুমে ধান, গম, ভুট্টা, শাকসবজি ও বিভিন্ন অর্থকরী ফসলের জন্য নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অতিবৃষ্টি, খরা, সেচ সংকট এবং মাঠপর্যায়ের কিছু সীমাবদ্ধতার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
রিয়াসাত সাদাত হোসেন বলেন, কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদের সঙ্গে আরও সম্পৃক্ত করতে হবে। উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব।
 
তিনি আরও জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি নিয়মিত পরিদর্শন করছেন তিনি। মাঠপর্যায়ে গিয়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং রোগবালাই দমন, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের সরাসরি পরামর্শ দিচ্ছেন। এতে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি।
 
কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ প্রদান, রোগবালাই দমন কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক কৃষকদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রদর্শনী প্লটের মাধ্যমে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
 
কৃষি কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে বলেন,
“সব ধরনের প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও কৃষক ও কৃষি বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় চলতি মৌসুমে নির্ধারিত কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।” এ সময় কৃষকরা সময়মতো সার ও বীজ সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সেচ সুবিধা আরও সম্প্রসারণের দাবি জানান।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত