আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর চুন কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন.

‘গজারিয়ায় অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ চুনের কারখানা’ শিরোনামে দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের গজারিয়ায় চুন তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ভেকু মেশিন দিয়ে কারখানাটির চুল্লিসহ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন, গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এবং গজারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
 
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চুল্লি স্থাপন করে দীর্ঘদিন ধরে কাঠ ও পাথর পুড়িয়ে চুন তৈরি করা হচ্ছিল। এ সময় কারখানা থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। অভিযানের সময় চুল্লিতে আগুন জ্বলতে থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে ভেকু মেশিন দিয়ে কারখানাটির চুল্লিগুলো ভেঙে ফেলা হয়।
 
এদিকে কারখানাটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আলাউদ্দিন নামে এক বাসিন্দা বলেন, পরিবেশ বিধ্বংসী এ কারখানাটি দীর্ঘদিন ধরে চলছিল। কাঠ ও পাথর পোড়ানোর ধোঁয়ায় আশপাশের এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছিল। প্রশাসনের অভিযানে কারখানাটি গুঁড়িয়ে দেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।
 
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, বালুয়াকান্দির শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইন অমান্য করে বারবার কারখানাটি চালুর অভিযোগ রয়েছে। প্রশাসনের এ পদক্ষেপের ফলে এলাকাটি পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছি।
 
প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর একই চুন তৈরির কারখানায় প্রথম দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও উম্মে হাফসা নাদিয়া। এ সময় কারখানাটির বৈধ কাগজপত্র না থাকা ও আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় শাহাবুদ্দিন ও শাহিন নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে ওই অভিযানের দুই দিনের মধ্যেই কারখানাটি পুনরায় চালু করা হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়। পরে পুনরায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এ সময় ভেকু মেশিন দিয়ে কারখানাটির চুল্লিসহ পুরো অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
 
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া বলেন, আমরা পূর্বেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছিলাম। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ সাজাও দেওয়া হয়েছিল। কিন্তু তারা আদেশ অমান্য করে আবার অবৈধ কার্যক্রম চালু করে। বৃহস্পতিবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভেকু দিয়ে চুল্লি ধ্বংস করে দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, অভিযানের সময় কারখানার সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যান। কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর চুন কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর চুন কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন.

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত