আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর মেরামত করা হলো তিতাসের লিকেজ হওয়া গ্যাস পাইপলাইন.

দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লিকেজ হওয়া সঞ্চালন পাইপলাইনটি মেরামত করেছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিনের গ্যাস অপচয় বন্ধ হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেও রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
গেল বৃহস্পতিবার উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া পাখির মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে। বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি চক্র ওই স্থানে তিতাসের মূল সঞ্চালন লাইন থেকে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চুন তৈরির কারখানা স্থাপন করে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এবং কারখানাটি উচ্ছেদ করে। তবে সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পর থেকেই মাটির নিচ থেকে পুনরায় গ্যাস লিকেজ শুরু হয়। দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ অপচয় হলেও লিকেজটি মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
 
এ বিষয়ে গত শুক্রবার ‘গজারিয়ায় তিতাসের পাইপলাইন থেকে বের হচ্ছে গ্যাস; দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
 
তিতাস গ্যাসের সোনারগাঁ-মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, সংবাদ প্রকাশের পরপরই  কারিগরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। মাটির নিচে লিকেজের স্থান শনাক্ত করে  মেরামত করে। বর্তমানে ওই স্থান থেকে  গ্যাস নির্গত হচ্ছে না।
 
এদিকে পাইপলাইনটি মেরামত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পান্নু বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিতাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে। লিকেজটি মেরামত হওয়ায় আমরা বড় ধরনের  দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেলাম। জনস্বার্থে এমন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করায় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকাকে ধন্যবাদ জানাই।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর মেরামত করা হলো তিতাসের লিকেজ হওয়া গ্যাস পাইপলাইন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দৈনিক মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশের পর মেরামত করা হলো তিতাসের লিকেজ হওয়া গ্যাস পাইপলাইন.

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
 
দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লিকেজ হওয়া সঞ্চালন পাইপলাইনটি মেরামত করেছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিনের গ্যাস অপচয় বন্ধ হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেও রক্ষা পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
গেল বৃহস্পতিবার উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া পাখির মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে। বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একটি চক্র ওই স্থানে তিতাসের মূল সঞ্চালন লাইন থেকে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চুন তৈরির কারখানা স্থাপন করে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এবং কারখানাটি উচ্ছেদ করে। তবে সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পর থেকেই মাটির নিচ থেকে পুনরায় গ্যাস লিকেজ শুরু হয়। দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ অপচয় হলেও লিকেজটি মেরামতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
 
এ বিষয়ে গত শুক্রবার ‘গজারিয়ায় তিতাসের পাইপলাইন থেকে বের হচ্ছে গ্যাস; দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
 
তিতাস গ্যাসের সোনারগাঁ-মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, সংবাদ প্রকাশের পরপরই  কারিগরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। মাটির নিচে লিকেজের স্থান শনাক্ত করে  মেরামত করে। বর্তমানে ওই স্থান থেকে  গ্যাস নির্গত হচ্ছে না।
 
এদিকে পাইপলাইনটি মেরামত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন পান্নু বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিতাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে। লিকেজটি মেরামত হওয়ায় আমরা বড় ধরনের  দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেলাম। জনস্বার্থে এমন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করায় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকাকে ধন্যবাদ জানাই।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত