মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে কাগজবিহীন একটি বাল্কহেড আটক ও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ধলেশ্বরী নদীতে চেকপোস্ট ও টহল ডিউটির সময় তাদের গ্রেপ্তার করে নৌ পুলিশ।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে চেকপোস্ট ও টহল ডিউটি করার সময় বেপরোয়া গতিতে একটি অবৈধ বাল্কহেড চালানো হচ্ছিল। এ সময় বেপরোয়া দ্রুত গতিতে চালানোর কারনে ওই বাল্কহেডটি আটক ও জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ ইন্সপেক্টর আব্দুল মাবুদ বলেন, বৃহস্পতিবার দিনভর বিভিন্ন জলযান চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ২০ জন আসামির বিরুদ্ধে ৬টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

মতামত