আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেছেন তোমাদের ভবিষ্যৎ নির্মাণের নতুন যাত্রা শুরু করেছো

তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরা শুধু সরকারি হরগঙ্গা কলেজের মতো ঐতিহ্যবাহী একটি কলেজে ভর্তি হওনি, তোমরা তোমাদের ভবিষ্যৎ নির্মাণের একটি নতুন যাত্রা শুরু করেছো। এই যাত্রায় তোমাদের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা প্রতিবন্ধকতা। রোববার ঐতিহ্যবাহি সরকারি হরগঙ্গা কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

বক্তারা বলেন, তোমরা স্বপ্ন দেখো, তবে স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমী হও। তোমাদের কেউ চিকিৎসক হতে চাও, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, গবেষক, প্রশাসক কিংবা উদ্যোক্তা হতে চাও। কেউ হয়তো ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাও, কেউ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও।
তোমাদের স্বপ্ন যা-ই হোক, সেই স্বপ্নকে সম্মান করো। তবে মনে রেখো, শুধু স্বপ্ন দেখলেই সফলতা আসে না। সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়, ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা।

তোমরা কলেজজীবনকে শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান অর্জন করো, যুক্তি দিয়ে চিন্তা করতে শেখো, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করো এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। তোমরা পাঠ্যবইয়ের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক বিশ্ব সম্পর্কে জানার চেষ্টা করবে। নিয়মিত বই পড়বে।

বক্তারা আরও বলেন, তোমরা সময়ের মূল্য বুঝতে শেখো- কেননা কলেজজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি হলো সময়। শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করবে, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন এবং অনলাইন বিনোদনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে শেখতে হবে। প্রযুক্তি তোমাদের জ্ঞান অর্জনের অসাধারণ মাধ্যম হতে পারে, আবার অসচেতন ব্যবহার তোমাদের মূল্যবান সময়ও নষ্ট করতে পারে। তাই প্রযুক্তির দাস না হয়ে প্রযুক্তিকে নিজের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

এছাড়া বক্তারা বলেন, তোমাদের চরিত্র গঠন ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সত্য কথা বলবে, অন্যের অধিকারকে সম্মান করবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রতি বক্তারা উৎসাহ প্রদান করেন। কেননা এর মাধ্যমে নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশ হয়। তারা বলেন, তোমরা বিতর্ক, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এসব কার্যক্রম তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে, দলগতভাবে কাজ করতে শেখাবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে।

এছাড়া বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার প্রতি গুরুত্বারোপ করেন। কেননা পরিবর্তিত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার জগতে নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে।

এছাড়া মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবার, দেশপ্রেমে বলিয়ান হবার উপদেশ প্রদান করা হয়। বক্তারা বলেন, তোমার শুধু নিজের জন্য নয়, দেশ ও মানুষের জন্যও নিজেকে প্রস্তুত করো, কেননা, তোমরা আগামী দিনের বাংলাদেশ। আগামী দিনে দেশের শিক্ষা, অর্থনীতি, প্রশাসন, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে তোমাদের ভূমিকা রাখতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেছেন তোমাদের ভবিষ্যৎ নির্মাণের নতুন যাত্রা শুরু করেছো
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেছেন তোমাদের ভবিষ্যৎ নির্মাণের নতুন যাত্রা শুরু করেছো

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরা শুধু সরকারি হরগঙ্গা কলেজের মতো ঐতিহ্যবাহী একটি কলেজে ভর্তি হওনি, তোমরা তোমাদের ভবিষ্যৎ নির্মাণের একটি নতুন যাত্রা শুরু করেছো। এই যাত্রায় তোমাদের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা প্রতিবন্ধকতা। রোববার ঐতিহ্যবাহি সরকারি হরগঙ্গা কলেজ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

বক্তারা বলেন, তোমরা স্বপ্ন দেখো, তবে স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমী হও। তোমাদের কেউ চিকিৎসক হতে চাও, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, গবেষক, প্রশাসক কিংবা উদ্যোক্তা হতে চাও। কেউ হয়তো ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাও, কেউ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও।
তোমাদের স্বপ্ন যা-ই হোক, সেই স্বপ্নকে সম্মান করো। তবে মনে রেখো, শুধু স্বপ্ন দেখলেই সফলতা আসে না। সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়, ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা।

তোমরা কলেজজীবনকে শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান অর্জন করো, যুক্তি দিয়ে চিন্তা করতে শেখো, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করো এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো। তোমরা পাঠ্যবইয়ের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক বিশ্ব সম্পর্কে জানার চেষ্টা করবে। নিয়মিত বই পড়বে।

বক্তারা আরও বলেন, তোমরা সময়ের মূল্য বুঝতে শেখো- কেননা কলেজজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি হলো সময়। শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করবে, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন এবং অনলাইন বিনোদনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে শেখতে হবে। প্রযুক্তি তোমাদের জ্ঞান অর্জনের অসাধারণ মাধ্যম হতে পারে, আবার অসচেতন ব্যবহার তোমাদের মূল্যবান সময়ও নষ্ট করতে পারে। তাই প্রযুক্তির দাস না হয়ে প্রযুক্তিকে নিজের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

এছাড়া বক্তারা বলেন, তোমাদের চরিত্র গঠন ও নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সত্য কথা বলবে, অন্যের অধিকারকে সম্মান করবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রতি বক্তারা উৎসাহ প্রদান করেন। কেননা এর মাধ্যমে নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশ হয়। তারা বলেন, তোমরা বিতর্ক, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এসব কার্যক্রম তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে, দলগতভাবে কাজ করতে শেখাবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে।

এছাড়া বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার প্রতি গুরুত্বারোপ করেন। কেননা পরিবর্তিত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার জগতে নতুন নতুন সম্ভাবনা তৈরি করছে।

এছাড়া মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবার, দেশপ্রেমে বলিয়ান হবার উপদেশ প্রদান করা হয়। বক্তারা বলেন, তোমার শুধু নিজের জন্য নয়, দেশ ও মানুষের জন্যও নিজেকে প্রস্তুত করো, কেননা, তোমরা আগামী দিনের বাংলাদেশ। আগামী দিনে দেশের শিক্ষা, অর্থনীতি, প্রশাসন, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে তোমাদের ভূমিকা রাখতে হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত