আপডেট : রোববার, ১৬ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত শত পতাকায় বর্ণিল স্বাগত (রেলি) জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত রেলি ও জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় থেকে বিপুলসংখ্যক আশেকে রাসূলের অংশগ্রহণে আয়োজিত এ জুলুস। নবীপ্রেমের স্লোগান, দরুদ-সালাম ও নাতে রাসূল (সা:) -এর সুমধুর পরিবেশনায় মুখর হয়ে ওঠে মুন্সীগঞ্জ শহরের রাজপথ।
 
দাওয়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো. রাফি আক্তারীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত রেলি ও জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।
 
শত শত পতাকা ও ব্যানার হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলুসটি পরিণত হয় এক বর্ণিল আয়োজনে। অংশগ্রহণকারীদের কণ্ঠে দরুদ-সালাম ও ইশকে রাসূল (সা:)-এর স্লোগানে শহরের পরিবেশে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। নাতে রাসূল (সা:)-এর হৃদয়স্পর্শী পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিকতার আবেশ।
 
প্রধান অতিথির বক্তব্যে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) -এর পবিত্র শুভাগমন সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলার অসীম রহমত। তাঁর জীবনাদর্শ, সুন্নাত ও উত্তম আখলাক অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
 
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা:)-এর আনন্দ প্রকাশের পাশাপাশি প্রিয় নবী (সা:)-এর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীপ্রেমকে শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্নাত অনুসরণ এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
 
জুলুসটি মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের মাদ্রাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়, কাচারি চত্বর, সুপার মার্কেট ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসাতুল মদিনায় গিয়ে শেষ হয়।
 
এতে দাওয়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জুলুস চলাকালে অসংখ্য পতাকা ও ব্যানারে পুরো র‌্যালি হয়ে ওঠে দৃষ্টিনন্দন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ স্বাগত রেলি ও জুলুসকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত শত পতাকায় বর্ণিল স্বাগত (রেলি) জুলুস
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত শত পতাকায় বর্ণিল স্বাগত (রেলি) জুলুস

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
 
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত রেলি ও জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় থেকে বিপুলসংখ্যক আশেকে রাসূলের অংশগ্রহণে আয়োজিত এ জুলুস। নবীপ্রেমের স্লোগান, দরুদ-সালাম ও নাতে রাসূল (সা:) -এর সুমধুর পরিবেশনায় মুখর হয়ে ওঠে মুন্সীগঞ্জ শহরের রাজপথ।
 
দাওয়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো. রাফি আক্তারীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত রেলি ও জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।
 
শত শত পতাকা ও ব্যানার হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলুসটি পরিণত হয় এক বর্ণিল আয়োজনে। অংশগ্রহণকারীদের কণ্ঠে দরুদ-সালাম ও ইশকে রাসূল (সা:)-এর স্লোগানে শহরের পরিবেশে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। নাতে রাসূল (সা:)-এর হৃদয়স্পর্শী পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিকতার আবেশ।
 
প্রধান অতিথির বক্তব্যে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) -এর পবিত্র শুভাগমন সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলার অসীম রহমত। তাঁর জীবনাদর্শ, সুন্নাত ও উত্তম আখলাক অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।
 
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা:)-এর আনন্দ প্রকাশের পাশাপাশি প্রিয় নবী (সা:)-এর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীপ্রেমকে শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্নাত অনুসরণ এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
 
জুলুসটি মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের মাদ্রাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়, কাচারি চত্বর, সুপার মার্কেট ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসাতুল মদিনায় গিয়ে শেষ হয়।
 
এতে দাওয়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জুলুস চলাকালে অসংখ্য পতাকা ও ব্যানারে পুরো র‌্যালি হয়ে ওঠে দৃষ্টিনন্দন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ স্বাগত রেলি ও জুলুসকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত