নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক ও অস্থীতিশীলী পরিস্থিতির সৃষ্টির অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুসহ ১১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাত ১১ টার দিকে এসআই মাইনুল হক খান বাদী হয়ে শ্রীনগর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে।

এ মামলার এজাহার নামীয় উল্লেখযোগ্য অন্য আসামী হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লা খান মুন, বাড়ৈখালী ইউপির চেয়ারম্যান মো: ফারুক হোসেন, হাঁসাড়া ইউপির চেয়ারম্যান সোলায়মান খান, ষোলঘর ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্যামসিদ্ধি ইউপির পরিষদের চেয়ারম্যান জিএস নাজির হোসেন, রাঢ়ীখাল ইউপির পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী, কোলাপাড়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, তন্তর ইউপির চেয়ারম্যান আলী আকবর, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাওন।
এরআগে গত ১৭ আগষ্ট দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারের বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ছাত্রলীগের আয়োজনে নেতাকর্মীদের সমবেত করে গোপন বৈঠক করেন। সেখানে রাষ্ট্র ও সরকারের জননিরাপত্বা বিঘ্নসহ ও অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে আওয়ামী লীগের অফিসে অভিযান চালিয়ে বাড়ৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এসময় সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নিয়ে লেখা ৩ টি বই উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা নজরুর ইসলাম পুলিশের জিজ্ঞাসাবাদে গত ১৫ আগষ্ট সন্ধ্যার দিকে আওয়ামী লীগের নেতাদের পরামর্শে শ্রীনগর কলেজ গেটের মথুরাপাড়া এলাকায় মুন্সীগঞ্জ-১ আসানের সর্বস্তরের জনগন লেখাযুক্ত লিফলেটসহ খাবার বিতরণ করেছেন বলে স্বীকার করেছেন। ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে। তারা গোপন বৈঠক করেছে। এজন্য তাদের বিরুদ্ধে আইন আনুযায়ী মামলা রুজু করা হয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

মতামত