আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নৃত্যের ছন্দে দুই দশক, মুন্সীগঞ্জে নৃত্য শিল্পী পরিষদের -নৃত্য আয়োজন

নৃত্যের ছন্দে সংস্কৃতির শেকড়ের সন্ধান আর শিল্পের নান্দনিকতায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নৃত্য প্রতিযোগিতা’।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সাধারণ নৃত্য, লোকনৃত্য ও দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নৃত্যশিল্পীরা তুলে ধরেন বাংলার লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও নৃত্যকলার বৈচিত্র্যময় রূপ।
 
নৃত্যের তাল, লয় ও ছন্দে এদিন- মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বিভিন্ন বয়সী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য, মাটি ও মানুষের জীবনধারা।
 
দুই দশকের পথচলায় সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদ মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যচর্চা ও শিল্পীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনটির দীর্ঘ সাংস্কৃতিক পথচলার একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।
 
জেলা নৃত্য শিল্পী পরিষদের সভাপতি সুমি আক্তার বলেন, নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আবেগের নান্দনিক বহিঃপ্রকাশ। লোকনৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মাটি ও মানুষের সংস্কৃতি পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, আনমনা প্রঙ্গণ সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা ও সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী মুন্না প্রমুখ। 
 
নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নৃত্যের ছন্দে দুই দশক, মুন্সীগঞ্জে নৃত্য শিল্পী পরিষদের -নৃত্য আয়োজন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নৃত্যের ছন্দে দুই দশক, মুন্সীগঞ্জে নৃত্য শিল্পী পরিষদের -নৃত্য আয়োজন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
নৃত্যের ছন্দে সংস্কৃতির শেকড়ের সন্ধান আর শিল্পের নান্দনিকতায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘নৃত্য প্রতিযোগিতা’।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সাধারণ নৃত্য, লোকনৃত্য ও দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে নৃত্যশিল্পীরা তুলে ধরেন বাংলার লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও নৃত্যকলার বৈচিত্র্যময় রূপ।
 
নৃত্যের তাল, লয় ও ছন্দে এদিন- মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বিভিন্ন বয়সী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য, মাটি ও মানুষের জীবনধারা।
 
দুই দশকের পথচলায় সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদ মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যচর্চা ও শিল্পীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনটির দীর্ঘ সাংস্কৃতিক পথচলার একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।
 
জেলা নৃত্য শিল্পী পরিষদের সভাপতি সুমি আক্তার বলেন, নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আবেগের নান্দনিক বহিঃপ্রকাশ। লোকনৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মাটি ও মানুষের সংস্কৃতি পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, আনমনা প্রঙ্গণ সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা ও সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী মুন্না প্রমুখ। 
 
নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত