আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নৌপথে অতিরিক্ত চার্জ ও হয়রানির প্রতিবাদে মুন্সীগঞ্জে বাল্কহেড মালিকদের মানববন্ধন

নৌপথে অতিরিক্ত বার্দিং চার্জ, জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি প্রত্যাহার, নিরাপদ নৌপথ নিশ্চিত এবং পরিবহন ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও বাল্কহেড মালিকদের ৫০ জন সদস্য অংশ নেন। 
 
তারা মানববন্ধনে অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি সামান্য ত্রুটিতেই দণ্ডবিধির ২৮০ ধারাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
 
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা'র সভাপতি মো. বোরহান মিয়া বুলু'র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বাল্কহেড পরিবহন সংস্থা'র উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেল সাধারণ সম্পাদক মো. আনিছ মাস্টার, সহ-সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
 
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন নৌপথে বিপজ্জনক ডুবোচর অপসারণে নিয়মিত ড্রেজিং না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। চর ইজারাদারদের ইচ্ছামতো বালুর দাম বৃদ্ধি, ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় এবং সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজির কারণে নৌপরিবহন খাত মারাত্মক সংকটে পড়েছে।
 
তাদের দাবির মধ্যে রয়েছে— অতিরিক্ত চার্জ ও ফি অবিলম্বে প্রত্যাহার, নৌপথে নিয়মিত ড্রেজিং ও নিরাপদ নাব্যতা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা বন্ধ, "এক জেলায় একবার যাচাই" নীতি চালু, সকল নৌ-সংক্রান্ত মামলার বিচার বিশেষায়িত নৌ-আদালতে সম্পন্ন করা, প্রকৃত পরিমাপের ভিত্তিতে ৫০ থেকে ৫৫ মিটার দৈর্ঘ্যের বাল্কহেডের নকশা অনুমোদন এবং ঝুঁকিপূর্ণ নৌরুটে রাত্রিকালীন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
 
মানববন্ধন বক্তারা আরও বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশের নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হবে এবং বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে বাল্কহেড পরিচালনার নিরাপদ, সুষ্ঠু ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নৌপথে অতিরিক্ত চার্জ ও হয়রানির প্রতিবাদে মুন্সীগঞ্জে বাল্কহেড মালিকদের মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নৌপথে অতিরিক্ত চার্জ ও হয়রানির প্রতিবাদে মুন্সীগঞ্জে বাল্কহেড মালিকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image
নৌপথে অতিরিক্ত বার্দিং চার্জ, জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি প্রত্যাহার, নিরাপদ নৌপথ নিশ্চিত এবং পরিবহন ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ আট দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও বাল্কহেড মালিকদের ৫০ জন সদস্য অংশ নেন। 
 
তারা মানববন্ধনে অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি সামান্য ত্রুটিতেই দণ্ডবিধির ২৮০ ধারাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
 
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা'র সভাপতি মো. বোরহান মিয়া বুলু'র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বাল্কহেড পরিবহন সংস্থা'র উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেল সাধারণ সম্পাদক মো. আনিছ মাস্টার, সহ-সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
 
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন নৌপথে বিপজ্জনক ডুবোচর অপসারণে নিয়মিত ড্রেজিং না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। চর ইজারাদারদের ইচ্ছামতো বালুর দাম বৃদ্ধি, ঘাটে ঘাটে অবৈধ টোল আদায় এবং সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজির কারণে নৌপরিবহন খাত মারাত্মক সংকটে পড়েছে।
 
তাদের দাবির মধ্যে রয়েছে— অতিরিক্ত চার্জ ও ফি অবিলম্বে প্রত্যাহার, নৌপথে নিয়মিত ড্রেজিং ও নিরাপদ নাব্যতা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা বন্ধ, "এক জেলায় একবার যাচাই" নীতি চালু, সকল নৌ-সংক্রান্ত মামলার বিচার বিশেষায়িত নৌ-আদালতে সম্পন্ন করা, প্রকৃত পরিমাপের ভিত্তিতে ৫০ থেকে ৫৫ মিটার দৈর্ঘ্যের বাল্কহেডের নকশা অনুমোদন এবং ঝুঁকিপূর্ণ নৌরুটে রাত্রিকালীন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
 
মানববন্ধন বক্তারা আরও বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশের নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হবে এবং বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে বাল্কহেড পরিচালনার নিরাপদ, সুষ্ঠু ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত