নৌযান শুমারি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি
কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত
র্যালি থেকে নৌযান শুমারি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে নৌযান মালিক, চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুমারি কর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শুমারি কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
উল্লেখ্য, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলাতেও নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হবে। এ শুমারির মাধ্যমে জেলার নৌযানসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

মতামত