বর্নাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীকে বরন করে নিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দ। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলাধীন এই প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত রবন অনুষ্ঠানের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়৷ এ সময় শিক্ষা সামগ্রী, খাবার চকলেট, মাথার মুকুট ও রঙিন বেলুন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে শিশু শিক্ষার্থীরা। অভিভাবকরা এই আয়োজনে জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে শিশু শ্রেণির শিশুদের বরন অনুষ্ঠান ঘিরে স্কুল কর্তৃপক্ষ নানা সাজসজ্জার আয়োজন করেন।
শিশু বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোমিন মিয়ার সভাপতিত্বে শিশু বরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাশহুদ করিম, মো আব্দুল্লাহ আল মামুন,মোহাম্মদ মোজাম্মেল হক, প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, প্রধান শিক্ষক সাহারা বেগম, সহকারী শিক্ষক শিক্ষকবৃন্দ।
মতামত