হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে মুন্সীগঞ্জের গুচ্ছগ্রামে পিবিআই অভিযানে গেলে সোর্স সন্দেহে নুরুজ্জামান নামের এক যুবককে মারধর করেছে আসামী পক্ষের লোকজন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পৌর এলাকার গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পিবিআই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে গেছে পুলিশ তদন্ত ব্যুরো (পিবিআই)।
স্থানীয় সূত্র জানায়, একটি হত্যা মামলার পলাতক কয়েকজন আসামির অবস্থান সম্পর্কে তথ্যের ভিত্তিতে জেলা পিবিআইর একটি দল গুচ্ছগ্রামে অভিযান চালায়। এতে আসামিপক্ষের লোকজন নুরুজ্জামানকে পুলিশের তথ্যদাতা বা সোর্স সন্দেহে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। আহত নুরুজ্জামান ওই এলাকার কামাল শেখের ছেলে।
খবর পেয়ে পিবিআই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে আসামী পক্ষের লোকজন সটকে পড়ে। এ সময় হামলার ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সিরাজ কাজীর ছেলে মিনু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পিবিচই পুলিশ। একই সঙ্গে আহত নুরুজ্জামানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পিবিআই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা বেগম বলেন, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

মতামত