আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। যেখানে গণআকাঙ্খার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে। মঙ্গলবার বিকেলে শহরের উপকন্ঠ পশ্চিম মুক্তারপুর এলাকায়
অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর হোসেন বাবুল উপরোক্ত কথা বলেন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠকর আয়োজন করা হয়।
অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা,
পঞ্চসার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সালাউদ্দিন দেওয়ান, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. খোকন, ওয়ার্ড বিএনপির সভাপতি জব্বার আলী, সাধারণ সম্পাদক মো. আনিস, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, ওয়ার্ড মহিলা দলের সভাপতি সেতারা আক্তার টুনি এবং সাবেক ৭ নং ওয়ার্ড মেম্বার নিজামউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
মতামত