নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে ছোট্ট ছোট্ট সোনামণিদের আবৃত্তি, নাচ ও গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। চেতনায় নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে মুন্সীগঞ্জ চারুকলা সংস্থার উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মুন্সীগঞ্জ চারুকলা সংস্থার সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে চিত্রাংকন, নৃত্য ও সংগীতের তিনটা বিভাগে প্রতিযোগিতায় ২৭ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও চারুকলা সংস্থার সভাপতি মোঃ আরিফ উল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, দৈনিক মুন্সীগঞ্জ সময়ের সম্পাদক মইনুদ্দিন সুমন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত রায়হান শাকিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট (একাংশের) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, সংগীত শিল্পী আক্তারুজ্জামান আবুল, সাংবাদিক জুয়েল রানা, জাহাঙ্গীর হোসেন, নাট্য ব্যক্তিত্ব মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের নারী কবিতা আবৃত্তি করে আদ্রিতা সিকদার, আবৃত্তি সাহা অগ্নি লিচু চোর কবিতা করে। দলীয় নৃত্য পরিবেশন করে অনুষ্কা, চন্দ্রিকা, অয়ন্তী, একক নৃত্যে ছিল মার্জিয়া জান্নাত জুবিন। এছাড়া নজরুল সঙ্গীত পরিবেশন করে আদ্রিতা শিকদার, স্বীকৃতি অধিকারী , শ্রেয়া সরকার, পৃথা শাখারী, আদিবা সিকদার, সমৃদ্ধি দাস, দেবসমিতা দাস মম, সৃজিতা সাহা, জুই সূত্রধর।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

মতামত