মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৬০০টি গাছের চারা বিতরণ এবং স্কুল প্রাঙ্গণে একটি চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মৌসুমী মাহাবুব। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে ত্বরান্বিত করা। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহাবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীরা আনন্দের সাথে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং পরিবেশ সুরক্ষায় নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। তাদের ভাষ্য,
এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু স্কুল প্রাঙ্গণকেই সবুজ করে তুলবে না, বরং শিক্ষার্থীদের মনেও পরিবেশ সচেতনতার বীজ বপন করবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত