আপডেট : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং প্রত্যাগত অভিবাসী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

“‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রজেক্ট”-এর আওতায় ব্র্যাক আয়োজিত এ কর্মশালার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করার জন্য ব্র্যাক-এর প্রশংসা করেন। তিনি প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ, পুনর্বাসন ও আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনরায় বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের উপযোগী করে তুলতে আরও বেশি সংখ্যক বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি সকলকে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের আহ্বান জানিয়ে বলেন, অবৈধভাবে বিদেশ গমনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নথিপত্র না থাকায় দুর্ঘটনা বা বিপদের শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই নিজের নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ, প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং বিদেশ যাওয়ার পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক বিদেশগমনেচ্ছুদের দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে বিদেশ না গিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে বিদেশ গমনের ক্ষেত্রে প্রতারণা, অবৈধ অভিবাসন ও অনিরাপদ যাত্রার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য বিদ্যমান সরকারি ও বেসরকারি সেবা, প্রয়োজনীয় সহায়তা প্রাপ্তির পদ্ধতি, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং প্রত্যাগত কর্মীদের পুনঃএকত্রীকরণ ও পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে মুন্সীগঞ্জে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং প্রত্যাগত অভিবাসী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

“‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রজেক্ট”-এর আওতায় ব্র্যাক আয়োজিত এ কর্মশালার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করার জন্য ব্র্যাক-এর প্রশংসা করেন। তিনি প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ, পুনর্বাসন ও আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনরায় বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের উপযোগী করে তুলতে আরও বেশি সংখ্যক বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি সকলকে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের আহ্বান জানিয়ে বলেন, অবৈধভাবে বিদেশ গমনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নথিপত্র না থাকায় দুর্ঘটনা বা বিপদের শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই নিজের নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ, প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং বিদেশ যাওয়ার পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক বিদেশগমনেচ্ছুদের দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে বিদেশ না গিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে বিদেশ গমনের ক্ষেত্রে প্রতারণা, অবৈধ অভিবাসন ও অনিরাপদ যাত্রার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য বিদ্যমান সরকারি ও বেসরকারি সেবা, প্রয়োজনীয় সহায়তা প্রাপ্তির পদ্ধতি, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং প্রত্যাগত কর্মীদের পুনঃএকত্রীকরণ ও পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত