বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির অভিষেক
শিক্ষার্থীদের বৃত্তি ও অতিথিদের সম্মাননা প্রদান
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার শিক্ষার্থীদের মাঝে
প্রাক্তন ছাত্র সমিতি প্রবর্তিত বিভিন্ন বৃত্তি প্রদান,
অতীশ দীপঙ্কর ক্ষুদে মেধা বৃত্তি, কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেন খান সাঁতার প্রতিযোগিতা এবং সমিতির সম্মানিত দাতা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। প্রাক্তন ছাত্র সমিতির নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফায়িমা নাসরিন মুন্নী, এডিশনাল আইজিপি এ কে এম আওলাদ হোসেন, ঢাকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশাররফ হোসেন পুস্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এ ওয়াই এম নাজমুল হাসান শিবলী।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত