মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোফাজ্জল হোসেন সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মোফাজ্জল হোসেন সরকারের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করা হয়। এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং নতুন কর্মস্থলে সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তারসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বিদায়ী কর্মকর্তার প্রতি সহকর্মীদের শুভকামনা ও আন্তরিক সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মতামত