আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিএনপির কার্যালয়ে আগুন, গ্রেফতার ১ প্রতিপক্ষকে ফাঁসাতে ওয়ার্ড সভাপতির ছেলে বিএনপি কার্যালয়ে আগুন দেয়

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দিবাগত রাতে উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পাঁচ দিন পর, ২২ জুলাই যুবদল কর্মী আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে ২২ জুলাই নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে বিএনপির ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মনির। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বালুচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, কারও ইন্ধনে হয়তো এমন কাজ করা হয়ে থাকতে পারে। তবে এটি অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।

বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, ঘটনার বিষয়টি আমি অবগত আছি। বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ হোক, এ ন্যক্কারজনক ঘটনার জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন,বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামি মনির হোসেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছে তিনি। #

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিএনপির কার্যালয়ে আগুন, গ্রেফতার ১ প্রতিপক্ষকে ফাঁসাতে ওয়ার্ড সভাপতির ছেলে বিএনপি কার্যালয়ে আগুন দেয়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএনপির কার্যালয়ে আগুন, গ্রেফতার ১ প্রতিপক্ষকে ফাঁসাতে ওয়ার্ড সভাপতির ছেলে বিএনপি কার্যালয়ে আগুন দেয়

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দিবাগত রাতে উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পাঁচ দিন পর, ২২ জুলাই যুবদল কর্মী আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে ২২ জুলাই নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে বিএনপির ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মনির। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বালুচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, কারও ইন্ধনে হয়তো এমন কাজ করা হয়ে থাকতে পারে। তবে এটি অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।

বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, ঘটনার বিষয়টি আমি অবগত আছি। বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ হোক, এ ন্যক্কারজনক ঘটনার জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন,বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামি মনির হোসেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছে তিনি। #

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত