বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ। এই প্রতীক প্রতিটি আসনে একজন মনোনীত প্রার্থীকেই বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে এবার মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর উপজেলা ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত) ধানের শীষ প্রতীকটি বিএনপির হাইকমান্ড আমাকে দিয়েছে। তিনি বলেন, তাই দলের প্রতিনিধি হিসেবে রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
রোববার বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন।
স্বতন্ত্র প্রার্থী প্রস্তাব বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, যে কেউই মত প্রকাশের জন্য এবং জনমত যাচাই করার জন্য জনগনের দোরগোড়ায় যেতে পারে। এখানে আমরা বা আমি কোনো বাঁধা দিবো না, উল্টো তাকে আমন্ত্রণ জানাবো। কারন স্বতন্ত্র প্রার্থীও যদি ৫ হাজার ৯'শ ২'শ ভোটারের সমর্থন ও মতামত এবং তাদের কাছে গ্রহনযোগ্য হয় এবং তার ব্যক্তি ইমেজ দিয়ে নির্বাচনে বিএনপির ধানের শীষ ও জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে পরাজিত করে জয়ী হয়, তাহলে তাকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় বহন করে কেউ নির্বাচন করবে এ ধরনের সাংগঠনিক বিধিবিধান নেই বা আমার জানা নেই। তবে আমার বিশ্বাস এমন পরিস্থিতি তৈরী হলে সঠিক সময়ে দলের হাইকমান্ড সঠিক সিদ্ধান্ত নিবে।
নির্বাচনে ভোটের ব্যবধান প্রসঙ্গে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, আমি নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে সর্বশ্রেণীর মানুষের সাথে কথা বলেছি, ভোট প্রার্থনা করেছি, তখন তারা সৎ, শিক্ষিত এবং ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জের শান্ত পরিবেশ বজায় রাখতে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য প্রার্থীকে জয়ী হউক এমনটাই প্রত্যাশা জনগনের। তাই আমি ভোটের ব্যবধান প্রসঙ্গে আমি বা কেউই এই মুহুর্তে কি বলতে পারবে না। তবে আমি চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচনের।
উন্নয়ন প্রসঙ্গে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। মুন্সীগঞ্জের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে যা যা করনীয় আমি সেই উদ্যোগ গ্রহন করবো।
মনোনয়ন সংগ্রহের সময় বিএনপির প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, এডভোকেট রোজিনা আক্তার, বিএনপি নেতা আ: হাকিম মিঝি, বিএনপি নেতা খোরশেদ আলম মাদবর , মজিবুর রহমান , জাহাঙ্গীর ফকির প্রমুখ।
মতামত