বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন বলেন নির্বাচনের পর হাতুড়ি দিয়ে চুরমার করে হুমকির জবাব দেওয়া হবে
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন বলেছেন, ধানের শীষ প্রতীকের পক্ষে করায় বিএনপি নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এক স্বতন্ত্র প্রার্থীর লোকজন। যা বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছে না। যেসব লোকজন ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন, তাদের হুশিয়ার করে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের পর এই হুমকি ও ভয়ভীতির প্রতিবাদে হাতুড়ি দিয়ে পিটিয়ে চুরমার করা হবে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার মুন্সীরহাট বাজারে একটি কমিউনিটি সেন্টার মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীন নেতা আন্দুল হাকিম মিজির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, সাবেক কমিশনার শহীদুল ইসলাম, সুইজারল্যান্ড বিএনপির সভাপতি লিটন মিজি, মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপি নেতা আওলাদ হোসেন মোলা, বিএনপি নেতা উজির আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মতামত