আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন উদ্যোগে মেধাবৃত্তির পরীক্ষায় মুন্সীগঞ্জে ১৪৬ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সামাজিক সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার  প্রকাশিত ফলাফলে ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।রোববার বেলা ১১টায় সংগঠনটির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন। উপজেলা ওয়ারী হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২টি ট্যালেন্টপুল সহ ৩৪ জন, সিরাজদীখানে ১টি ট্যালেন্টপুলসহ ৩০ জন,  লৌহজংয়ে ২৫ জন, টঙ্গীবাড়িতে ২টি ট্যালেন্টপুলসহ ২৪ জন, গজারিয়ায় ১টি ট্যালেন্টপুলসহ ২১ জন এবং শ্রীনগর উপজেলার ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন।

অন্যদিকে সাধারণ গ্রেডে ১১টি বৃত্তি নিয়ে জেলায় প্রথম হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। 

সংগঠনের পক্ষে রিয়াদ হোসেন বলেন, গত ১ নভেম্বর জেলার ৬টি উপজেলায় এক যোগে মজিবুর টিম্বার এন্ড স'মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ পরীক্ষার আয়োজন করে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। 

এ বছর জেলার ১৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন। ৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সীগঞ্জ জেলা ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে। 

রিয়াদ হোসেন আরও বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী, সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল ৩টি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণির সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে সাড়ে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণির সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন উদ্যোগে মেধাবৃত্তির পরীক্ষায় মুন্সীগঞ্জে ১৪৬ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন উদ্যোগে মেধাবৃত্তির পরীক্ষায় মুন্সীগঞ্জে ১৪৬ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সামাজিক সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার  প্রকাশিত ফলাফলে ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।রোববার বেলা ১১টায় সংগঠনটির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন। উপজেলা ওয়ারী হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২টি ট্যালেন্টপুল সহ ৩৪ জন, সিরাজদীখানে ১টি ট্যালেন্টপুলসহ ৩০ জন,  লৌহজংয়ে ২৫ জন, টঙ্গীবাড়িতে ২টি ট্যালেন্টপুলসহ ২৪ জন, গজারিয়ায় ১টি ট্যালেন্টপুলসহ ২১ জন এবং শ্রীনগর উপজেলার ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন।

অন্যদিকে সাধারণ গ্রেডে ১১টি বৃত্তি নিয়ে জেলায় প্রথম হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। 

সংগঠনের পক্ষে রিয়াদ হোসেন বলেন, গত ১ নভেম্বর জেলার ৬টি উপজেলায় এক যোগে মজিবুর টিম্বার এন্ড স'মিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো এ পরীক্ষার আয়োজন করে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। 

এ বছর জেলার ১৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির ১ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন। ৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সীগঞ্জ জেলা ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে। 

রিয়াদ হোসেন আরও বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী, সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল ৩টি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণির সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে সাড়ে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণির সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত