মুন্সীগঞ্জ সরকারি আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের কল্যাণমূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

মতামত