খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব "বড়দিন" উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন গীর্জায় জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষে সর্বাত্নক নিরাপত্তা নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। এসময় গীর্জায় উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যবৃন্দ "বড়দিন" উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত সোমবার খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহৎ উৎসব বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসব ও নিরাপত্তার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহৎ উৎসব বড়দিন শান্তিপূর্ণ ভাবে উদযাপন এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
মতামত