মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর দক্ষিণপাড়া শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির ভবেরচর দক্ষিণপাড়া পূজা কমিটির সভাপতি পবিত্র কুমার রায়ের সার্বিক পরিচালনায় শোভাযাত্রাটি ভবেরচর বাজার হয়ে বাস স্ট্যান্ড মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এ সময় পুরো এলাকাজুড়ে বিরাজ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন , তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংগঠনের সভাপতি অভিনাশ চৌধুরী, সাধারণ সম্পাদক আসিষ মজুমদার, মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলী, নারায়ণ চক্রবর্তী, মতিলাল দাস, হরিদাস, সুবাস সূত্রধর , পিন্টু চন্দ্র দাস, কমল দাস, সাগর চৌধুরীসহ ভবেরচর দক্ষিণপাড়ার সকল কৃষ্ণভক্ত বৃন্দ।
শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির ভবেরচর দক্ষিণপাড়া পূজা কমিটির সভাপতি পবিত্র কুমার রায় জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের পক্ষ থেকে আমরা ব্যাপক আয়োজন করেছি। অন্যান্য বছরে তুলনায় এ বছর শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন। খুব সুন্দরভাবে শোভাযাত্রাটি আমরা প্রদক্ষিণ করতে পেরেছি। তবে শোভাযাত্রায় কোন অপীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত