মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত দাদী মুক্তা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এছাড়া এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্বাশুড়ি মুক্তা বেগমের নামে শ্রীনগর থানায় মামলা করে। এরপরই পুলিশ সুপারের নির্দেশে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তন্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাননিসার এলাকার তোফায়েল খানের স্ত্রী।
এদিকে গ্রেপ্তার করার পর থানায় আইনী প্রক্রিয়া শেষে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মুক্তা বেগম দুই বছরের নাতি নাফিন খানকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। ঘটনার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২৫ সেপ্টেম্বর ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। এরপর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযানে নামে শ্রীনগর থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানার দেউলভোগ এলাকায় অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মুক্তা বেগমকে আইনানুগ প্রক্রিয়ায় বিশেঢ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত