আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভারতের যশোদা ও মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার এর চিকিৎসা সহযোগিতা চুক্তি মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের উন্মোচন

ভারতের যশোদা ও মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার এর চিকিৎসা সহযোগিতা চুক্তি

মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের উন্মোচন

ভারতের স্বনামধন্য যশোদা হাসপাতাল কর্তৃপক্ষ এবং
মুন্সীগঞ্জের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার কর্তৃপক্ষের
মধ্যে চিকিৎসা সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের মানিকপুরস্থ ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়।

অন্যদিকে এই চুক্তি মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন দিগন্তের উন্মোচন হলো এবং সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করে তুলবে বলে বক্তারা মন্তব্য করেছেন।

ভারত ও বাংলাদেশের দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের যশোদা হাসপাতালের পক্ষে সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল) সপ্তক দাস এবং মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারজান সুমন স্বাক্ষর করেন। এ সময় ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক জালাল উদ্দিন মুন্না, ডাঃ ইউসুফ, দি হলি কেয়ার এর পরিচালক আক্তার হুসাইন, মেডিষ্টার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মুশিউর রহমান সীমান্ত, রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড প্যাথলজি সেন্টারের জেনারেল ম্যানেজার সজীব মিয়াজীসহ স্থানীয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকগন উপস্থিত ছিলেন।

দায়িত্বশীল সূত্র জানায়, চুক্তির আওতায় প্রতি মাসে ভারতের যশোদা হাসপাতাল থেকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মুন্সীগঞ্জে এসে সরাসরি রোগী দেখবেন এবং চিকিৎসা সেবা প্রদান করবেন।
এছাড়াও ফলোআপ রোগীদের জন্য আধুনিক টেলিমেডিসিন সেবার ব্যবস্থা রাখা হবে, যার মাধ্যমে রোগীরা দেশেই বসে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

সভায় জানানো হয়, ক্যান্সার, গাইনোকোলজি, বন্ধ্যত্ব, আইভিএফ (IVF), নিউরোসার্জারি, নেফ্রোলজি, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতা করা হবে। এর ফলে মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকার রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসা পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এছাড়া যেসব রোগীর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে রোগীরা দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা পেতে সক্ষম হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভারতের যশোদা ও মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার এর চিকিৎসা সহযোগিতা চুক্তি মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের উন্মোচন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভারতের যশোদা ও মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার এর চিকিৎসা সহযোগিতা চুক্তি মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের উন্মোচন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ভারতের যশোদা ও মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার এর চিকিৎসা সহযোগিতা চুক্তি

মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের উন্মোচন

ভারতের স্বনামধন্য যশোদা হাসপাতাল কর্তৃপক্ষ এবং
মুন্সীগঞ্জের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার কর্তৃপক্ষের
মধ্যে চিকিৎসা সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের মানিকপুরস্থ ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়।

অন্যদিকে এই চুক্তি মুন্সীগঞ্জের স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন দিগন্তের উন্মোচন হলো এবং সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করে তুলবে বলে বক্তারা মন্তব্য করেছেন।

ভারত ও বাংলাদেশের দুই প্রতিষ্ঠানের এই সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের যশোদা হাসপাতালের পক্ষে সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল) সপ্তক দাস এবং মুন্সীগঞ্জের ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারজান সুমন স্বাক্ষর করেন। এ সময় ভিশন আই কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক জালাল উদ্দিন মুন্না, ডাঃ ইউসুফ, দি হলি কেয়ার এর পরিচালক আক্তার হুসাইন, মেডিষ্টার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মুশিউর রহমান সীমান্ত, রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড প্যাথলজি সেন্টারের জেনারেল ম্যানেজার সজীব মিয়াজীসহ স্থানীয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকগন উপস্থিত ছিলেন।

দায়িত্বশীল সূত্র জানায়, চুক্তির আওতায় প্রতি মাসে ভারতের যশোদা হাসপাতাল থেকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ মুন্সীগঞ্জে এসে সরাসরি রোগী দেখবেন এবং চিকিৎসা সেবা প্রদান করবেন।
এছাড়াও ফলোআপ রোগীদের জন্য আধুনিক টেলিমেডিসিন সেবার ব্যবস্থা রাখা হবে, যার মাধ্যমে রোগীরা দেশেই বসে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

সভায় জানানো হয়, ক্যান্সার, গাইনোকোলজি, বন্ধ্যত্ব, আইভিএফ (IVF), নিউরোসার্জারি, নেফ্রোলজি, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতা করা হবে। এর ফলে মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকার রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসা পরামর্শ ও সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এছাড়া যেসব রোগীর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে রোগীরা দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা পেতে সক্ষম হবেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত