আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি'র মামলায় জামিন পেলেন মাহবুব উল আলম স্বপন * দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গত জাতীয় সংসদ নির্বাচনের পর পর বিএনপির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন জামিন পেয়েছেন।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়ে। ওই বিজ্ঞপ্তিতে মাহবুব উল আলম স্বপনসহ মুন্সীগঞ্জের ১৩ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
 
এরপর গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি পালনের বিষয়ে জেলা প্রশাসক বরাবর দলীয় প্যাড ও পদবি ব্যবহার করে আবেদন করেন স্বপন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে বিএনপির শহর কমিটির যুগ্ম-আহ্বায়ক মোখলেসুর রহমান বকুল মামলা করেন।
 
মামলায় অভিযোগ করা হয়, বহিষ্কারের পরও স্বপন দলীয় প্যাড ও পদবি ব্যবহার করেছেন। এছাড়া শহরের বিভিন্ন ব্যানার-ফেস্টুনে তিনি সদস্য সচিব পদ ব্যবহার করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
 
এদিকে, গত রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি দলীয় দফতর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি।
 
এদিকে, জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করতে তিনি একটি চিঠি দেন। সেখানে তিনি শহর বিএনপির সদস্য সচিব হিসেবে স্বাক্ষর করেন। পরে ওই চিঠিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলা করা হয়।
 
মাহবুব উল আলম স্বপন আরও বলেন, রোববার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারাদেশের যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। সেটি সম্পূর্ণ ফেক ও ভুয়া। আজ বিজ্ঞ আদালত আমাকে জামিন দিয়েছেন।
 
তিনি আরও বলেন, আমি আগেও শহর বিএনপির সদস্য সচিব ছিলাম, এখনো সদস্য সচিব আছি। দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমরা দলীয় কর্মসূচি পালন করতে চাই। দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
 
মামলার বাদী ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক বিরোধ মাঠের রাজনীতিতে মোকাবিলা করার আহ্বান জানিয়ে, দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করার অনুরোধ করেন।
 
জামিন শুনানির সময়ে আদালত প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন, সাবেক আহ্বায়ক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি'র মামলায় জামিন পেলেন মাহবুব উল আলম স্বপন * দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি'র মামলায় জামিন পেলেন মাহবুব উল আলম স্বপন * দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
গত জাতীয় সংসদ নির্বাচনের পর পর বিএনপির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন জামিন পেয়েছেন।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়ে। ওই বিজ্ঞপ্তিতে মাহবুব উল আলম স্বপনসহ মুন্সীগঞ্জের ১৩ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
 
এরপর গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি পালনের বিষয়ে জেলা প্রশাসক বরাবর দলীয় প্যাড ও পদবি ব্যবহার করে আবেদন করেন স্বপন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে বিএনপির শহর কমিটির যুগ্ম-আহ্বায়ক মোখলেসুর রহমান বকুল মামলা করেন।
 
মামলায় অভিযোগ করা হয়, বহিষ্কারের পরও স্বপন দলীয় প্যাড ও পদবি ব্যবহার করেছেন। এছাড়া শহরের বিভিন্ন ব্যানার-ফেস্টুনে তিনি সদস্য সচিব পদ ব্যবহার করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
 
এদিকে, গত রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি দলীয় দফতর থেকে কোনো মাধ্যমে পাঠানো হয়নি।
 
এদিকে, জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করতে তিনি একটি চিঠি দেন। সেখানে তিনি শহর বিএনপির সদস্য সচিব হিসেবে স্বাক্ষর করেন। পরে ওই চিঠিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলা করা হয়।
 
মাহবুব উল আলম স্বপন আরও বলেন, রোববার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারাদেশের যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। সেটি সম্পূর্ণ ফেক ও ভুয়া। আজ বিজ্ঞ আদালত আমাকে জামিন দিয়েছেন।
 
তিনি আরও বলেন, আমি আগেও শহর বিএনপির সদস্য সচিব ছিলাম, এখনো সদস্য সচিব আছি। দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমরা দলীয় কর্মসূচি পালন করতে চাই। দলের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
 
মামলার বাদী ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক বিরোধ মাঠের রাজনীতিতে মোকাবিলা করার আহ্বান জানিয়ে, দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করার অনুরোধ করেন।
 
জামিন শুনানির সময়ে আদালত প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন, সাবেক আহ্বায়ক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত