আপডেট : শুক্রবার, ২২ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মাদক কারবারী বাবু মিজি ও তার সহযোগীরা পারুলপাড়ায় যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেতলে দিয়েছে

পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জ শহরে গাছের সঙ্গে বেঁধে আলমগীর মন্ডল (৩৫) নামে এক যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেতলে দিয়েছে চিহ্নিত মাদক কারবারী ও তার লোকজন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের রনছ পারুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
আশংকাজনক অবস্থায় যুবক আলমগীরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশক আলী মন্ডলের ছেলে।
 
আহত যুবকের ভাই লালন মন্ডল জানান, এর আগেও শহরের বৈখর এলাকার চিহ্নিত মাদক কারবারী বাবু মিজি (২৮) আলমগীরকে কুপিয়ে ছিল। ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। পূর্ব বিরোধ ও মামলা দায়ের করার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাই আলমগীরকে  রনছ পারুলপাড়া ব্রীজ এলাকায় একা পেয়ে পার্শ্ববর্তী একটি গাছের বেধে মারধর করে। এ সময় তার ভাইয়ের দুই পায়ের রগ কেটে দেয় ও পিটিয়ে মাথা থেতলে দেয়।
 
আহত যুবক আলমগীর জানান, চিহ্নিত মাদক কারবারী বাবুর নেতৃত্বে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে মাথায় এলেপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে দুই পায়ের রগক কেটে দিয়ে চলে যায়। 
 
পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাবু জোড়া খুনসহ ডজন খানেক মাদক, মারামারি মামলার আসামী বলে দাবী করেন তিনি। বাবু মিজি শহরের বৈখর এলাকার মৃত- অফিজ উদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে খুব সম্ভবত: তার দুই পায়েরই রগক কেটে গেছে। এছাড়া মাথায় কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। 
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মাদক কারবারী বাবু মিজি ও তার সহযোগীরা পারুলপাড়ায় যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেতলে দিয়েছে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাদক কারবারী বাবু মিজি ও তার সহযোগীরা পারুলপাড়ায় যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেতলে দিয়েছে

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image
পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জ শহরে গাছের সঙ্গে বেঁধে আলমগীর মন্ডল (৩৫) নামে এক যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেতলে দিয়েছে চিহ্নিত মাদক কারবারী ও তার লোকজন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের রনছ পারুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
আশংকাজনক অবস্থায় যুবক আলমগীরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশক আলী মন্ডলের ছেলে।
 
আহত যুবকের ভাই লালন মন্ডল জানান, এর আগেও শহরের বৈখর এলাকার চিহ্নিত মাদক কারবারী বাবু মিজি (২৮) আলমগীরকে কুপিয়ে ছিল। ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। পূর্ব বিরোধ ও মামলা দায়ের করার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাই আলমগীরকে  রনছ পারুলপাড়া ব্রীজ এলাকায় একা পেয়ে পার্শ্ববর্তী একটি গাছের বেধে মারধর করে। এ সময় তার ভাইয়ের দুই পায়ের রগ কেটে দেয় ও পিটিয়ে মাথা থেতলে দেয়।
 
আহত যুবক আলমগীর জানান, চিহ্নিত মাদক কারবারী বাবুর নেতৃত্বে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে মাথায় এলেপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে দুই পায়ের রগক কেটে দিয়ে চলে যায়। 
 
পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাবু জোড়া খুনসহ ডজন খানেক মাদক, মারামারি মামলার আসামী বলে দাবী করেন তিনি। বাবু মিজি শহরের বৈখর এলাকার মৃত- অফিজ উদ্দিনের ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে খুব সম্ভবত: তার দুই পায়েরই রগক কেটে গেছে। এছাড়া মাথায় কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। 
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত