আপডেট : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মানিকপুর সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে পৌর প্রশাসক, দ্রুত শেষ করার নির্দেশ

এশীয় উন্নয়ন ব্যাংক তথা এডিবি ও ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির অর্থায়নে বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্যাকেজ-৫ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট থেকে হাসপাতাল রোড হয়ে মানিকপুর দশতলা ভবন পর্যন্ত ৭৩৮ মিটার আরসিসি সড়ক ও ২৩২ মিটার ড্রেন নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার অন্যতম ব্যস্ততম এই সড়কটির নির্মাণকাজ পরিদর্শনকালে প্রশাসক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর পাশাপাশি নির্মাণকাজের মান ও গুণগত মান যথাযথভাবে বজায় রাখার কঠোর নির্দেশ দেন।
পৌরসভা সূত্রে জানা যায়, কাজের ধীরগতির কারণে এর আগে ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। জনস্বার্থে সড়কটির কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে ঠিকাদারকে চূড়ান্ত তাগিদ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক মানিকপুর থেকে হাসপাতাল সড়ক অংশে পানিভিত্তিক ম্যাকাডাম (ডব্লিউবিএম) নির্মাণকাজ ও যথাযথ কমপ্যাকশন সম্পন্ন করে দ্রুত আরসিসি ঢালাই কাজ শুরু করার নির্দেশ দেন। এছাড়া সড়কের পাশে আরসিসি ড্রেন নির্মাণের সময় কর্মস্থলে কাজের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। আরসিসি কাজের পর্যাপ্ত কিউরিং ও সাটারিং নিশ্চিত করতেও ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন প্রশাসক।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। পরিদর্শনকালে পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মানিকপুর সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে পৌর প্রশাসক, দ্রুত শেষ করার নির্দেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মানিকপুর সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে পৌর প্রশাসক, দ্রুত শেষ করার নির্দেশ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

এশীয় উন্নয়ন ব্যাংক তথা এডিবি ও ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির অর্থায়নে বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্যাকেজ-৫ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট থেকে হাসপাতাল রোড হয়ে মানিকপুর দশতলা ভবন পর্যন্ত ৭৩৮ মিটার আরসিসি সড়ক ও ২৩২ মিটার ড্রেন নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার অন্যতম ব্যস্ততম এই সড়কটির নির্মাণকাজ পরিদর্শনকালে প্রশাসক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর পাশাপাশি নির্মাণকাজের মান ও গুণগত মান যথাযথভাবে বজায় রাখার কঠোর নির্দেশ দেন।
পৌরসভা সূত্রে জানা যায়, কাজের ধীরগতির কারণে এর আগে ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। জনস্বার্থে সড়কটির কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে ঠিকাদারকে চূড়ান্ত তাগিদ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক মানিকপুর থেকে হাসপাতাল সড়ক অংশে পানিভিত্তিক ম্যাকাডাম (ডব্লিউবিএম) নির্মাণকাজ ও যথাযথ কমপ্যাকশন সম্পন্ন করে দ্রুত আরসিসি ঢালাই কাজ শুরু করার নির্দেশ দেন। এছাড়া সড়কের পাশে আরসিসি ড্রেন নির্মাণের সময় কর্মস্থলে কাজের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। আরসিসি কাজের পর্যাপ্ত কিউরিং ও সাটারিং নিশ্চিত করতেও ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন প্রশাসক।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। পরিদর্শনকালে পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত