আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের তিন এমপিসহ ১১১ এমপিকে ডিও লেটার মন্ত্রীর

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে

মুন্সীগঞ্জের তিন এমপিসহ ১১১ এমপিকে ডিও লেটার মন্ত্রীর

▫️স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ

▫️নেতাকর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা করা

▫️জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা

▫️ইলিশ আহরণ নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ হলেও তা মানছে না অসাধু জেলেরা। এর প্রেক্ষিতে মুন্সীগঞ্জের তিন এমপি বরাবর মা ইলিশ সংরক্ষণে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সূত্র জানায়, দেশের ৩৮টি জেলার ১১১ জন এমপি বরাবর প্রেরিত ডিও লেটার মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, আব্দুস সালাম আজাদ ও শেখ মো. আব্দুল্লাহ রয়েছেন।

গত ১৮ অক্টোবর রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার প্রদান করেন মন্ত্রী।

ডিও লেটারে মন্ত্রী আমিন উর রশিদ মা-ইলিশ সংরক্ষণে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করে বলেন, জাতীয় মৎস্য সম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ।
একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে এ সম্পদের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিও লেটারে মন্ত্রী আমিন উর রশিদ উল্লেখ করেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতাকর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা, জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের তিন এমপিসহ ১১১ এমপিকে ডিও লেটার মন্ত্রীর
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের তিন এমপিসহ ১১১ এমপিকে ডিও লেটার মন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে

মুন্সীগঞ্জের তিন এমপিসহ ১১১ এমপিকে ডিও লেটার মন্ত্রীর

▫️স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ

▫️নেতাকর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা করা

▫️জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা

▫️ইলিশ আহরণ নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ হলেও তা মানছে না অসাধু জেলেরা। এর প্রেক্ষিতে মুন্সীগঞ্জের তিন এমপি বরাবর মা ইলিশ সংরক্ষণে নির্দেশনা (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সূত্র জানায়, দেশের ৩৮টি জেলার ১১১ জন এমপি বরাবর প্রেরিত ডিও লেটার মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, আব্দুস সালাম আজাদ ও শেখ মো. আব্দুল্লাহ রয়েছেন।

গত ১৮ অক্টোবর রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার প্রদান করেন মন্ত্রী।

ডিও লেটারে মন্ত্রী আমিন উর রশিদ মা-ইলিশ সংরক্ষণে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করে বলেন, জাতীয় মৎস্য সম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ।
একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে এ সম্পদের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভরশীল নয়। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিও লেটারে মন্ত্রী আমিন উর রশিদ উল্লেখ করেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতাকর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা, জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত