স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহবান
নিজস্ব প্রতিবেদক
“পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন, নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পারবো। রোববার মিরকাদিম পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি ও বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।
পরে, বিকেলে পৌরসভার রিকাবীবাজার এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে কোরবানির সময় স্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষায় বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল পৌরসভার নির্ধারিত স্থানে পশু কুরবানি নিশ্চিত করা ও যত্রতত্র পশু জবাই থেকে বিরত থাকা এবং নির্দিষ্ট স্থানে গর্ত করে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ মাটি চাপা দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও কোরবানির বর্জ্য অপসারণ ও গোশত বিতরণের ক্ষেত্রে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার, পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলা এবং দ্রুত বর্জ্য অপসারণে পৌরসভাকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

মতামত