সঠিক নিয়মে জবাই, চামড়া ছাড়ানো, পশু জবাই নিষ্ঠুরতা পরিহার করা ও 'নাইফ-কাট'র বিষয়ে কসাইদের প্রশিক্ষণ প্রদান এবং সম্ভাব্য ক্ষেত্রে উন্মুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানীকৃত পশুর চামড়া সংরক্ষণে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত নির্দেশনা দিয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গত বছরের ন্যায় এ বছরও লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করবে—এমন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণের নির্দেশ দেন।
সভায় জানানো হয়, জেলায় ২০৫টি নিবন্ধিত এতিমখানা, মাদ্রাসা-লিল্লাহ বোর্ডিং রয়েছে, যেখানে চামড়া সংরক্ষণের জন্য আনুমানিক ১৫৪ দশমিক ২৬ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে।
সভার আলোচ্য বিষয় বাস্তবায়নে চামড়া সংরক্ষণ, চাঁদাবাজি প্রতিরোধ এবং পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা প্রাণিসম্পদ কর্মকতা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে মনিটরিং টিম ও কন্ট্রোল রুম গঠন করার গৃহীত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় জেলায় সুলভ মূল্যে লবণ সরবরাহ নিশ্চিতকরণে সার্বিক নির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

মতামত