আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মুন্সীগঞ্জে “মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (৮ জুলাই) মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়া অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা অর্জনই আত্মনির্ভরশীলতা ও টেকসই কর্মসংস্থানের অন্যতম ভিত্তি। তাই প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
 
বক্তারা আরও বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
 
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মুন্সীগঞ্জে “মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (৮ জুলাই) মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়া অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা অর্জনই আত্মনির্ভরশীলতা ও টেকসই কর্মসংস্থানের অন্যতম ভিত্তি। তাই প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
 
বক্তারা আরও বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত