আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেছেন ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে

ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যা আমাদের গর্ব। ইলিশ সম্পদ সংরক্ষণ শুধু একটি প্রকল্পের কার্যক্রম নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি দায়িত্ব। জেলেদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত জেলা পর্যায়ের অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত বক্তারা উপরোক্ত কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।

সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং ইলিশ মাছ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনবৃন্দ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জাটকা রক্ষা, জেলেদের জীবনমান উন্নয়ন এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জাটকা নিধন ও মা ইলিশ আহরণ বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেছেন ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেছেন ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যা আমাদের গর্ব। ইলিশ সম্পদ সংরক্ষণ শুধু একটি প্রকল্পের কার্যক্রম নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি দায়িত্ব। জেলেদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন সংক্রান্ত জেলা পর্যায়ের অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত বক্তারা উপরোক্ত কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।

সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে আগত মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং ইলিশ মাছ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনবৃন্দ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জাটকা রক্ষা, জেলেদের জীবনমান উন্নয়ন এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জাটকা নিধন ও মা ইলিশ আহরণ বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত