আপডেট : সোমবার, ২৯ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, সাবেক স্ত্রীসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ, তথ্য-উপাত্তের নিখুঁত বিশ্লেষণ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে অপহৃত এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২৪), মো. বেলায়েত হোসেন (২৫) এবং মো. রোমান ইসলাম (২৩)। 
 
পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে মুন্সীগঞ্জ সদর থানায় এক নারী অভিযোগ করেন, তার ছেলে ইনছান বেপারী (২২) আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ইমো কলে অজ্ঞাত ব্যক্তিরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 
অভিযোগ পাওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য গুলশান থানাকে সরবরাহ করা হলে, ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গুলশান থানার শাহজাদপুর এলাকার ভোলা মসজিদের সামনে অবস্থিত কাজী ভিলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত ইনছান বেপারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
 
উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক মো. নাইমসহ কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে শাহজাদপুরের একটি বাসায় জিম্মি করে মারধর করা হয়। এরপর তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ আদায়ের চেষ্টা চলাকালেই পুলিশের অভিযানে তিনি উদ্ধার হন।
 
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, "মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। অভিজ্ঞতা ও কৌশলের কার্যকর ব্যবহার, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, সাবেক স্ত্রীসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই যুবক উদ্ধার, সাবেক স্ত্রীসহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ, তথ্য-উপাত্তের নিখুঁত বিশ্লেষণ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে অপহৃত এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২৪), মো. বেলায়েত হোসেন (২৫) এবং মো. রোমান ইসলাম (২৩)। 
 
পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে মুন্সীগঞ্জ সদর থানায় এক নারী অভিযোগ করেন, তার ছেলে ইনছান বেপারী (২২) আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ইমো কলে অজ্ঞাত ব্যক্তিরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 
অভিযোগ পাওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য গুলশান থানাকে সরবরাহ করা হলে, ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গুলশান থানার শাহজাদপুর এলাকার ভোলা মসজিদের সামনে অবস্থিত কাজী ভিলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত ইনছান বেপারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
 
উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক মো. নাইমসহ কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে শাহজাদপুরের একটি বাসায় জিম্মি করে মারধর করা হয়। এরপর তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ আদায়ের চেষ্টা চলাকালেই পুলিশের অভিযানে তিনি উদ্ধার হন।
 
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, "মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। অভিজ্ঞতা ও কৌশলের কার্যকর ব্যবহার, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত