মুন্সীগঞ্জ জেলার সরকারি জমি, সড়ক, সড়কের পাশের ফুটপাতসহ সরকারি সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় মাইকিং করে সংশ্লিষ্টদের অবৈধ স্থাপনা ও দখলকৃত সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইকিংয়ে জানানো হয়, সরকারি জমি, সড়ক ও ফুটপাত এবং অন্যান্য সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট, ঘরবাড়ি, সাইনবোর্ড, মালামালসহ সব ধরনের অবৈধ স্থাপনা ও দখলকৃত সামগ্রী আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে নিজ নিজ উদ্যোগে অপসারণ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে হবে।
মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলা তথ্য অফিস আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারে। জনস্বার্থে সরকারি জায়গা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
শনিবার মুন্সীগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এ বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত