আপডেট : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও সভা "স্বাক্ষরতা জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের ভিত্তি"

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও সভা 

"স্বাক্ষরতা জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের ভিত্তি"

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় এনে সাক্ষরতার পাশাপাশি জীবনদক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা জরুরি। বর্তমানে দেশের ৫৮টি জেলার ৭০টির বেশি উপজেলায় ১৫–২৪ বছর বয়সী ঝরে পড়া কিশোর-কিশোরীদের জন্য কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”- এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তারা আরও বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনার সক্ষমতা হিসেবে নয়; বরং তথ্য বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যালয়বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ (এলও) এবং দক্ষতাভিত্তিক সাক্ষরতার জন্য বিদ্যালয়বহির্ভূত কিশোর কিশোরীদের জন্য দক্ষতা ভিত্তিক স্বাক্ষরতা
কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভবিষ্যতে দেশের ৬৪ জেলার ৬৪টি উপজেলায় বিকল্প শিক্ষার সুযোগ কার্যক্রমের মাধ্যমে ১০–১৪ বছর বয়সী ১৯ হাজার ২০০ জন বিদ্যালয়বহির্ভূত শিশু-কিশোরকে মৌলিক শিক্ষা এবং ১৫–২৪ বছর বয়সী আরও ১৯ হাজার ২০০ জন তরুণকে জীবনমুখী দক্ষতা প্রদানের পরিকল্পনা রয়েছে।

"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"- এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় একটি সাক্ষর, দক্ষ, মানবিক, পরিবেশ-সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা ও দক্ষতার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও সভা "স্বাক্ষরতা জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের ভিত্তি"
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও সভা "স্বাক্ষরতা জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের ভিত্তি"

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও সভা 

"স্বাক্ষরতা জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের ভিত্তি"

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় এনে সাক্ষরতার পাশাপাশি জীবনদক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা জরুরি। বর্তমানে দেশের ৫৮টি জেলার ৭০টির বেশি উপজেলায় ১৫–২৪ বছর বয়সী ঝরে পড়া কিশোর-কিশোরীদের জন্য কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”- এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তারা আরও বলেন, সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনার সক্ষমতা হিসেবে নয়; বরং তথ্য বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যালয়বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ (এলও) এবং দক্ষতাভিত্তিক সাক্ষরতার জন্য বিদ্যালয়বহির্ভূত কিশোর কিশোরীদের জন্য দক্ষতা ভিত্তিক স্বাক্ষরতা
কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভবিষ্যতে দেশের ৬৪ জেলার ৬৪টি উপজেলায় বিকল্প শিক্ষার সুযোগ কার্যক্রমের মাধ্যমে ১০–১৪ বছর বয়সী ১৯ হাজার ২০০ জন বিদ্যালয়বহির্ভূত শিশু-কিশোরকে মৌলিক শিক্ষা এবং ১৫–২৪ বছর বয়সী আরও ১৯ হাজার ২০০ জন তরুণকে জীবনমুখী দক্ষতা প্রদানের পরিকল্পনা রয়েছে।

"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"- এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় একটি সাক্ষর, দক্ষ, মানবিক, পরিবেশ-সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা ও দক্ষতার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত